আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে সাধারণ মানুষ

জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে সাধারণ মানুষ

কেউ ট্রাকে, কেউ পিকআপে কেউ বা মোটরসাইকেলে, যে যেভাবে পারছেন জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন। এ যেন বাড়ি ফেরার এক প্রতিযোগিতা শুরু হয়েছে।

গাজীপুর কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সোমবার (১০ মে) সকাল হতে ঘরমুখো মানুষের গাজীপুর ছাড়ার এমন দৃশ‌্য চোখে পরে। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ যানেই বাড়ি ফিরছেন তারা।

সরেজমিনে সকালে সেখানে গিয়ে দেখা যায়, পুলিশের সামনেই এমন ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে সাধারণ মানুষেরা। এসময় কম সংখ‌্যক যাত্রীকেই স্বাস্থ‌্যবিধি মেনে চলাফেরা করতে দ্খো গেছে।

মোটরসাইকেলে ঈশ্বরদী রওনা দিলেন, লতিফা ও তাহমিনা। তাদের দু’জনের সঙ্গে ৩টি ব্যাগ। ব্যাগসহ দুজনেই উঠলেন বাইকে। হেলমেট একটি থাকায় লতিফা খাতুন হেলমেট ছাড়াই রওনা হলেন।

চন্দ্রা ত্রিমোড়ে যানজটে আটকা পড়ে দাঁড়িয়ে ছিলেন শফিকুল ইসলাম। অনেকক্ষণ অপেক্ষার পর তিনি পিকআপে উঠে পড়েন। তার মতো এমন আরও অনেকেই এভাবে যাচ্ছেন।

মোজাহিদ বিল্লাহ যাবেন জয়পুরহাট। সঙ্গে তার বোনও আছেন। ৩০ বছরের জীবনে কখনো মা-বাবা ছাড়া ঈদ করেননি জন‌্য এবারও তিনি ঝুঁকি নিয়ে ট্রাকে করে বাড়ি যাচ্ছেন।

ঠিক একই চিত্র দেখা যাচ্ছে ঢাকা-ময়মনসিংহ রোডের চান্দনা চৌরাস্তা এলাকাতেও। যেখানেও হাইজ,সিএনজি করে ময়মনসিংহ, কিশোরগঞ্জে ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছেন যাত্রীরা।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম জানান, মহাসড়কে এই মুহূর্ত কোথাও যানজট নেই। যানজট ও নিরাপত্তার জন্য গাজীপুরে মহাসড়কের বিভিন্ন স্থানে ৫২৯ জন পুলিশ মোতায়েন রয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত