আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

স্কোপাস ইনডেস্ক পাবলিকেশনের তালিকায় আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল

স্কোপাস ইনডেস্ক পাবলিকেশনের তালিকায় আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল

স্কোপাস ইনডেক্সড (অধিভূক্ত) গবেষণাপত্রের ভিত্তিতে ২০২০ সালে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এছাড়া বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ড্যাফোডিল াবশ্ববিদ্যালয় পঞ্চম স্থান অর্জন করেছে। এর আগে ২০১৯ সালেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম এবং সরকারি ও বেসরকারি উভয় বিশ্ববিদ্যলয়ের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছিল। স্কোপাসের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। ৯ মে, ২০২১ তারিখে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ২০২০ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা পত্র প্রকাশনা সংখ্যা ৩৮৫টি।

এছাড়াও সম্প্রতি প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইউনিভার্সিটি ইম্প্যাক্ট র‌্যাংকিংয়ে বিশ্বের ১১১৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩০১ থেকে ৪০০ তালিকায় স্থান করে নিয়েছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় যা বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান। এর বাইরেও কিউএস (কোয়াককোয়ারেল সাইমন্ডস) এশিয়া ইইউনিভার্সিটি র‌্যাংকিং-২০১৯ এ এশিয়ার ৫০০ সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় অন্তর্ভূক্তিসহ বাংলাদেশের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

একটি নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ এক অনন্য অর্জন। ছাত্র-শিক্ষকের সম্মিলিত গবেষণা এবং গুণগত মানসম্পন্ন গবেষণার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। এর মাধ্যমে বৈশ্বিক পরিসরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নেটওয়ার্কিং সুসংহত হবে। স্কোপাস ইনডেস্ক বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এক ইনডেস্ক। সারা বিশ্বের পিআর রিভিউ গবেষণাপত্রগুলো এখানে প্রকাশিত হয়। বিশ্বের অন্তত ৪০০ খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তি রয়েছে স্কোপাস ইনডেস্কে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত