আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সীমান্ত বন্ধ, তবু ভারত থেকে বাংলাদেশে আসছে করোনা রোগী

সীমান্ত বন্ধ, তবু ভারত থেকে বাংলাদেশে আসছে করোনা রোগী

করোনা নিয়ন্ত্রণে সরকার সীমান্ত বন্ধের মেয়াদ আরো দুই সপ্তাহ বাড়িয়েছে। তবুও সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকছে করোনা রোগী। যা দেশের জন্য অশনি সংকেত। নওগাঁ, চুয়াডাঙ্গা, যশোরসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে প্রতিদিনই আসছে প্রচুর মানুষ।

 

বাংলাদেশের বেশির ভাগ সীমান্ত ভারতের সঙ্গে স্থল এবং নৌপথ। রাতের বেলায় বিনা বাধায় এসব স্থলপথ ও নৌ সীমান্ত দিয়ে প্রচুর মানুষ ভারতে যাচ্ছে এবং ভারত থেকে দেশে আসছে। যাদের অনেকের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। কেউ কেউ জ্বর, সর্দি, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে চিকিত্সারত রয়েছেন। তবে কেউই কোয়ারেন্টাইনে থাকেননি। বিশেষজ্ঞ চিকিত্সকরা বলেন, এখন ভারত থেকে মানুষ আসা এবং কোয়ারেন্টাইনে না থাকা দেশের জন্য ভয়ংকর বিপদ ডেকে আনবে।

প্রসঙ্গত, ভারতফেরত কয়েক জনের নমুনা পরীক্ষা করে সম্প্রতি ছয় জনের শরীরে করোনা ভাইরাসের ভীতিকর ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। করোনা ভাইরাসের ভারত ভ্যারিয়েন্ট—যেটার বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে বি.১.৬১৭। প্রথম ভারতে শনাক্ত হয় গত অক্টোবর মাসে। পরিস্থিতি সামাল দিতে সরকার যখন হিমশিম খাচ্ছে, তখন করোনা থেকে সেরে ওঠা রোগীরা আক্রান্ত হচ্ছেন বিরল সংক্রমক ছত্রাক ‘ব্ল্যাক ফাঙ্গাসে’। যে কারণে মানুষের মৃত্যু হচ্ছে, আবার চিরতরে অন্ধ হতে হচ্ছে। তারপরও বাংলাদেশের মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। অবাধে ভারতে যাতায়াত করছে অবৈধ পথে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে বারবার বলা হলেও সীমান্ত দিয়ে মানুষ আসা এখনো বন্ধ হয়নি। সরকারি সিদ্ধান্ত একটি গ্রুপ বাস্তাবয়ন করছে না। করোনা নিয়ে ভেতরে ভেতরে রাজনীতি চলছে। এদিকে ঈদ সামনে রেখে ঘরমুখী মানুষের স্রোত নেমেছে রাস্তায়। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দোকানপাট-শপিংমলেও উপচে পড়া ভিড়, স্বাস্থ্যবিধির বালাই সেখানে নেই।

এমন অবস্থার মধ্যে বিশেষজ্ঞ চিকিত্সকরা বলছেন, করোনা পরিস্থিতি সামনে কোন দিকে যায় তা নির্ভর করছে স্বাস্থ্যবিধি মানার ওপর। ভারতীয় ভ্যারিয়েন্ট ভয়ংকর জানিয়ে বিশেষজ্ঞ চিকিত্সকরা বলেন, বাংলাদেশে এক সঙ্গে ৭ হাজার করোনা রোগীর চিকিত্সা সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। কিন্তু স্বাস্থ্যবিধি না মানার পরিপ্রেক্ষিতে এই রোগীর সংখ্যা যদি ২১ হাজার হয়ে যায়, তখন ভারতের মতো অবস্থা হবে বাংলাদেশে। ভারতে এখন অক্সিজেন ও আইসিইউর অভাবে মানুষ মারা যাচ্ছে। বিষয়টি অনুধাবন করে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞ চিকিত্সকরা বলেন, স্বাস্থ্যবিধি মেনে সব কিছু করা সম্ভব। অনেক প্রদেশে রোগীরা হাসপাতালে সাধারণ বেডও পাচ্ছে না। রাস্তাঘাটে চিকিত্সা না পেয়েই অনেকে মারা যাচ্ছে। মনে রাখতে হবে বাংলাদেশ এখনো ঝুঁকিতে আছে। করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে থাকলে নিয়ন্ত্রণে বলা হয়। কিন্তু দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৯৯ শতাংশ। তাই স্বাস্থ্যবিধি মানতেই হবে।


এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত