আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হাতিরঝিল ও চন্দ্রিমা উদ্যানে মানুষের ঢল

হাতিরঝিল ও চন্দ্রিমা উদ্যানে মানুষের ঢল

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো গত বছরের মতো এবারও বন্ধ রয়েছে। এজন্য নগরবাসীকে পরিবার-পরিজন নিয়ে উন্মুক্ত স্থানে ঘুরতে দেখা গেছে।

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শুক্রবার (১৪ মে) পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর হাতিরঝিল ও চন্দ্রিমা উদ্যানে জড়ো হয়েছে নগরবাসী। হাতিরঝিল এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও সামাজিক দূরত্ব মানা হয়নি। এমন কী কারও মুখে ছিলো না মাস্ক।

হাতিরঝিল এলাকায় দুপুরের পর থেকে মানুষের ভিড় বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন স্থান ও আশপাশ এলাকা থেকে থেকে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে করে মানুষ বেড়াতে এসেছেন। আগতদের অর্ধেকই ছিলেন তরুণ-তরুণী। বাকিরা এসেছেন স্ত্রী-সন্তান নিয়ে। তবে তরুণ-তরুণীদের মধ্যে অনেককেই মাস্ক ছাড়াই ঘুরতে দেখা গেছে।

রাজধানীর ভাটারা এলাকা থেকে স্ত্রী-সন্তান নিয়ে হাতিরঝিলে ঘুরতে এসেছেন আজিজুল ইসলাম। সরকারের বিধিনিষেধের মধ্যে হাতিরঝিলে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক দিন ধরে ঘরবন্দি পরিবারের সদস্যরা। সন্তানকে কোনোভাবেই বাসায় আটকে রাখা যাচ্ছিলো না। তাই বাধ্য হয়েই ঈদের শেষ বিকেলে হাতিরঝিলে এসেছি।’

হাতিরঝিল এলাকায় দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘মানুষকে জোর করে কিছু বোঝানো যায় না। করোনায় এত মারা যাচ্ছে। করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে তবুও করোনার ভয় মানুষের মধ্যে কাজ করছে না।’

এদিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানেও ঈদের দিন বিকালে অসংখ্য মানুষের ভিড় দেখা গেছে। পরিবার-পরিজনের সঙ্গে বাসায় ঈদের আনন্দ পালনের আহ্বান জানানো হলেও বেড়াতে আসেন রাজধানীবাসী।

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে আজ বিকালে গিয়ে দেখা যায়, মানুষের ভিড়। শিশু থেকে বৃদ্ধ কেউই বাদ যাননি। কমবেশি সবার সঙ্গে মাস্ক থাকলেও সেটির সঠিক ব্যবহার দেখা যায়নি। পরিবার ও বন্ধুরা মিলে ঘুরতে এসেছে অনেকেই। লেকের দুই পাড়ে, মাঠের মধ্যে, ব্রিজের ওপরে মানুষের ভিড় দেখা গেছে।

দুপুরের পর থেকে বাড়তে থাকে ভিড়। মূলত বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে প্রবেশ করতে না পেরে এখানে এসেছেন অনেকে। মোহাম্মদপুর থেকে আসা শাহনাজ বলেন, ‘দুপুরে খেয়ে আমরা সবাই ঘুরতে বেরিয়েছিলাম। কোথাও তেমন কোনও জায়গা না পেয়ে এখানে এসেছি। সন্ধ্যার মধ্যেই ফিরে যাবো।’

গত ২৯ মার্চ করোনা ভাইরাসের উর্ধ্বগতি ঠেকাতে সব ধরনের জনসমাগম সীমিত করা হয়। উচ্চ সংক্রমণ আছে এমন এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করে ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত