আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সঙ্কটে প্রবাসীরা, কোয়ারেন্টাইনের টাকা জোগাড় করছেন ধার-দেনায়

সঙ্কটে প্রবাসীরা, কোয়ারেন্টাইনের টাকা জোগাড় করছেন ধার-দেনায়

দুর্ভোগ, ভোগান্তি পিছু ছাড়ছে না প্রবাসী কর্মীদের। করোনাকালে বিমান চলাচল ব্যহত হয়ে কর্মস্থলে ফেরা তাদের জন্য কঠিন হয়ে উঠেছে। একে তো বিমানের টিকিটের বাড়তি দাম, তার সঙ্গে যোগ হয়েছে বিদেশ গিয়ে কোয়ারেন্টানে থাকার খরচের বোঝা। সবমিলিয়ে প্রায় লাখ টাকা বাড়তি লাগছে জনপ্রতি। এ টাকা অনেক প্রবাসী জোগাড় করছেন ধার-দেনা করে।


সৌদি আবর সরকার নিয়ম করেছে, করোনা টিকার দুই ডোজ নেওয়া না থাকলে সেখানে গিয়ে সাতদিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে থাকতে হবে। এতে ৫৫ থেকে ৬৬ হাজার টাকা টাকা লাগছে। করোনা পরীক্ষা, লকডাউনে ঢাকায় আসা যাওয়ায়ও লাগছে বাড়তি খরচ। ছুটিতে এসে আটকেপড়া কর্মীরা বলছেন- দেশে কর্মহীন বসে থেকে সঞ্চিত টাকা শেষ।

শনিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌদিয়া এয়ারলাইনসের কার্যালয়ের সামনে হাজারখানেক প্রবাসী লাইন ধরেন ফ্লাইটের টিকিট ও কোয়ারেন্টাইনের হোটেলে বুকিং নিশ্চিত করতে। তাদের একজন কুমিল্লা সদর দক্ষিণের আবদুল মান্নান। তিনি গত ৩ নভেম্বর ছুটিতে সৌদির রিয়াদ থেকে দেশে এসেছেন রিটার্ন টিকিট নিয়ে। রোববার দিবাগত রাতে সাড়ে ১২টায় তার ফিরতি ফ্লাইট। শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত তিনি কোয়ারেন্টাইনের হোটেল বুকিং করতে পারেননি।

সৌদি সরকারের কোয়ারেন্টাইন নিয়মানুযায়ী, যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে এয়ারলাইনসের ভাড়া করা হোটেলে। ঢাকা থেকে রিয়াদের যাত্রীদের ৬৫ হাজার ৬০০ টাকা এবং ৫৪ হাজার ৫০০ টাকা দিতে হচ্ছে কোয়ারেন্টাইন বাবদ। এ টাকার পুরোটাই যাচ্ছে কর্মীর পকেট থেকে।

২১ বছর ধরে সৌদিতে থাকা আবদুল মান্নান জানান, করোনার আগে ৪০ থেকে ৪৫ হাজার টাকায় দেশে যাওয়া করতেন। এবার লেগেছে ৮৫ হাজার টাকা। কোয়ারেন্টাইনের জন্য দিতে হবে আরও ৬৬ হাজার টাকা। শনিবার ভোরে তিনি কুমিল্লা থেকে মাইক্রোবাসে ঢাকার সাইনবোর্ড আসেন। সেখান থেকে সিএনজি অটোরিকশায় সোনারগাঁও হোটেল। সব মিলিয়ে দুই হাজার টাকা লেগেছে। করোনা পরীক্ষা করিয়েছেন আড়াই হাজার টাকায়। টিকিটের বাড়তি টাকা, কোয়ারেন্টাইনসহ সব মিলিয়ে এক লাখ ১০ হাজার টাকা বাড়তি খরচ হচ্ছে। সাড়ে পাঁচ মাস আগে দেশে এসে বাড়ি করার কাজ করেন তিনি। তাতে সব সঞ্চয় শেষ। তিনজনের কাছ থেকে ধারদেনা করে কোয়ারেন্টাইনের টাকা জোগাড় করেছেন।

বেশি সঙ্কটে পড়েছেন নতুন কর্মীরা। পুরনো কর্মীরা দেশে এসেছেন রিটার্ন টিকিট নিয়ে। তাদের টিকিটের জন্য নতুন করে টাকা দিতে হচ্ছে না। কিন্তু নতুন কর্মীদের ওয়ানওয়ে টিকিটে লাখ টাকা পর্যন্ত লাগছে। এমন একজন চাঁদপুরের ফরিদগঞ্জের মো. রুবেল। তিনি সৌদিয়া এয়ারলাইন্সের ২৩ মে দিবাগত রাতের ফ্লাইটের টিকিট পেয়েছেন। ঢাকা-রিয়াদের ওয়ানওয়ে টিকিটের জন্য লেগেছে ৮৫ হাজার টাকা। কোয়ারেন্টাইনের জন্য লাগছে আরও ৬৬ হাজার। প্রায় সোয়া লাখ টাকার মতো বাড়তি লাগছে। রুবেল চারদিন ধরে ঢাকায় পড়ে আছেন ফ্লাইট ও কোয়ারেন্টাইনের হোটেল বুকিং নিশ্চিত করতে। তিনি বলেছেন, সাড়ে তিন লাখ টাকায় তার যাওয়ার কথা ছিল। এখন তা পাঁচ লাখ ছুঁই ছুঁই।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত