আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’

চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’

দেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রতিক সময়ে উদ্‌বেগজনক হারে নভেল করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় আজ সোমবার দিবাগত রাত থেকে আগামী সাত দিন ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, ‘এক সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার শতকরা ৫০ ভাগেরও বেশি, যা দেশের মোট সংক্রমণের পাঁচ গুণের বেশি। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশিরা দেশে ঢুকছেন। এর ফলে ভারতীয় ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ জন্য আগামী সাত দিন চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হলো।’

লকডাউনের ফলে চাঁপাইনবাবগঞ্জে রোগী বহনকারী যানবাহন, জরুরি পণ্য ও সেবা পরিবহণ ছাড়া সব ধরনের যানবহন বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ রুটে যান চলাচল করবে না। সব বাজারের দোকানপাট ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। তবে আমের বাজার ও আড়ত পৃথক পৃথক জায়গায় অবস্থানের মাধ্যমে বেচা-কেনা করা যাবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত