আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পিতৃহীন চবি শিক্ষার্থীর পাশে শিল্পমন্ত্রীর পুত্র সাদী

পিতৃহীন চবি শিক্ষার্থীর পাশে শিল্পমন্ত্রীর পুত্র সাদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী।

অসুস্থ শিক্ষার্থী রিয়াদ আহমেদ ইমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলী গ্রামে।

বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুনাওয়ার রিয়াজ মুন্নার মাধ্যমে অবগত হয়ে তার চিকিৎসা সহায়তা চেয়ে ফেসবুকে পোস্ট করেন মনোহরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম শাকিল। তার স্ট্যাটাসের মাধ্যমে অবগত হয়ে অসুস্থ রিয়াদের চিকিৎসার দায়িত্ব নেয়ার কথা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের পুত্র মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী।

এ বিষয়ে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী বলেন, “আমার শ্রদ্ধেয় বাবা মনোহরদী ও বেলাবোর আপামর জনসাধারণের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। তারই পথ ধরে আমি দল, মত নির্বিশেষে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। পিতৃহীন হওয়ায় টাকার অভাবে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর চিকিৎসা বিঘ্নিত হতে পারে না। আমি সকলের কাছে দুআ চাই যেন সবার সুখে-দুঃখের অংশীদার হতে পারি।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে চবি শিক্ষার্থী রিয়াদ আহমেদ ইমন বলেন, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে আমার এ বিপদাপন্ন সময়ে সাদী ভাইয়ের মত মহৎ একজন ব্যক্তি আমার পাশে দাঁড়াচ্ছেন। পারিবারিক অবস্থা ভাল না থাকায় চিকিৎসার কুল-কিনারা না পেয়ে আমার মা দিশেহারা অবস্থায় ছিলেন। আল্লাহ আপনার মহানুভবতার উত্তম বিনিময় প্রদান করুন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রেকটাল প্রোল্যাপস ও থার্ড ডিগ্রি হিমোরয়েড রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ইমন। তার বাবা মারা যাওয়ায় অসুস্থ মায়ের পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পরে। সহপাঠীদের সামান্য  সহযোগিতার পর মন্ত্রীপুত্রের সহায়তার মাধ্যমে আগামী ৫ জুন ধানমন্ডির ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে তার অপারেশন করানো হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত