আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

চবিতে এক্সিলেন্স বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট উইক

চবিতে এক্সিলেন্স বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট উইক

এক্সিলেন্স বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে আয়োজিত হচ্ছে সপ্তাহব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা 'স্কিল ডেভেলপমেন্ট উইক'। সম্পূর্ণ ফ্রি এই প্রশিক্ষণ কর্মশালার রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন।

আগামী ৮-১৪ জুনের মধ্যে অনলাইনে অনুষ্ঠিত হবে এই কর্মশালা। এতে সিভি রাইটিং, পার্সোনাল ব্রান্ডিং, জব প্রোফাইল ক্রিয়েট এবং প্রযুক্তি বিষয়ক দক্ষতা এই চারটি বিষয়ের উপর প্রশিক্ষণ দেবেন বিজ্ঞ চারজন প্রশিক্ষক।

কর্মশালার উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া, এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও বেনজির আবরার এবং সংগঠনটির চিফ অপারেটিং অফিসার রিয়াজ হোসাইন।

এ বিষয়ে এক্সিলেন্স বাংলাদেশের এম্বাসেডর ও ইভেন্ট কো-অর্ডিনেটর মাহবুব এ রহমান বলেন,  আমরা যে চারটা বিষয়ের উপরে কর্মশালা আয়োজন করেছি, বর্তমান সময়ে তা খুব গুরুত্বপূর্ণ। অন্যদের চেয়ে নিজেকে এগিয়ে রাখতে বেশ সহায়ক হবে এই দক্ষতাগুলো। এমন একটা আয়োজনের সঙ্গী হতে পারা বেশ আনন্দের।

এক্সিলেন্স বাংলাদেশ তারুণ্যের সাথে কর্পোরেটের সংযোগ স্থাপনের জনপ্রিয় স্কিল ডেভেলপমেন্ট ভিত্তিক প্লাটফর্ম। যারা আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানে তারুণ্যকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সংগঠন ক্লাব পার্টনার হিসেবে থাকার পাশাপাশি মিডিয়া পার্টনার হিসেবে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। নলেজ পার্টনার হিসেবে আছে রবি টেন মিনিট স্কুল এবং স্ট্রেটেজিক পার্টনার কর্পোরেট আস্ক।

কর্মশালায় রেজিস্ট্রেশন করতে 'CU Skill Development Week 2021' এই ফেসবুক ইভেন্টে গিয়ে করা যাবে। পাশাপাশি নিচের লিঙ্ক থেকে সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdvL6ty1kWCfwSoUt1B3ae8Yi7caiikV5DThdQiut6uA0-X1g/viewform?fbclid=IwAR3P-BJyqfbw9Tnp_8rjZIBedVuO9Mzr9u5O0WR4KEYjrv0xf1TuVgu1QYIhttps://docs.google.com/forms/d/e/1FAIpQLSdvL6ty1kWCfwSoUt1B3ae8Yi7caiikV5DThdQiut6uA0-X1g/viewform?fbclid=IwAR3P-BJyqfbw9Tnp_8rjZIBedVuO9Mzr9u5O0WR4KEYjrv0xf1TuVgu1QYI

শেয়ার করুন

পাঠকের মতামত