আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

গেল মাসে দেশে সড়কে ৪৪১ দুর্ঘটনায় ৫৬২ জনের মৃত্যু

গেল মাসে দেশে সড়কে ৪৪১ দুর্ঘটনায় ৫৬২ জনের মৃত্যু

বিদায়ী মে মাসে দেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৫৬২ জন নিহত ও ৫৪৯ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৮৩ জন নারী ও ৬৬ জন শিশু রয়েছে।

এই সময়ে ৮টি নৌ-দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। ৫টি রেলপথ দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ১ জন আহত হয়েছে। এ ছাড়া ঈদে ঘরমুখো যাত্রায় শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে ফেরি থেকে হুড়োহুড়ি করে নামার দুটি ঘটনায় ৬ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক দুর্ঘটনা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান।


যানবাহনভিত্তিক নিহতের চিত্র

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরবাইক চালক ও আরোহী ২১৭ জন (৩৮.৬১%), বাস যাত্রী ৯ জন (১.৬০%), ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি যাত্রী ৩৭ জন (৬.৫৮%), মাইক্রো বাস-প্রাইভেট কার-অ্যাম্বুলেন্স যাত্রী ৩২ জন (৫.৬৯%), থ্রি-হুইলার যাত্রী (সিএনজি-ইজিবাইক-অটো রিকশা-টেম্পু) ৭৮ জন (১৩.৮৭%), নসিমন-ভটভটি-মাহিন্দ্র-চান্দের গাড়ি যাত্রী ৩৪ জন (৬.০৪%) এবং প্যাডেল রিকশা-রিকশাভ্যান-বাইসাইকেল আরোহী ৮ জন (১.৪২%) নিহত হয়েছে।

দুর্ঘটনা সংঘটিত সড়কের ধরন

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭৯টি (৪০.৫৮%) জাতীয় মহাসড়কে, ১৫৮টি (৩৫.৮২%) আঞ্চলিক সড়কে, ৬৩টি (১৪.২৮%) গ্রামীণ সড়কে, ৩৫টি (৭.৯৩%) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৬টি (১.৩৬%) সংঘটিত হয়েছে।

দুর্ঘটনার ধরন

দুর্ঘটনাসমূহের ৭১টি (১৬.০৯%) মুখোমুখি সংঘর্ষ, ১৬৯টি (৩৮.৩২%) নিয়ন্ত্রণ হারিয়ে, ১৪৮টি (৩৩.৫৬%) পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৪৪টি (৯.৫৭%) যানবাহনের পেছনে আঘাত করা এবং ৯টি (২.০৪%) অন্যান্য কারণে ঘটেছে।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহন

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে ট্রাক-কাভার্ডভ্যান-পিক আপ ২৬.০৭ শতাংশ, ট্রাক্টর-ট্রলি-রেকার ৩.২৫ শতাংশ, মাইক্রো বাস-প্রাইভেট কার-অ্যাম্বুলেন্স-জিপ ৭.৯৫ শতাংশ, যাত্রীবাহী বাস ৫.০৮ শতাংশ, মোটরবাইক ৩০.৬৩ শতাংশ, থ্রি-হুইলার (ইজিবাইক-সিএনজি-অটো রিকশা-অটো ভ্যান-লেগুনা-টেম্পু) ১৮.৩৮ শতাংশ, নসিমন-ভটভটি-আলমসাধু-মাহিন্দ্র-চান্দের গাড়ি ৬.৫১ শতাংশ এবং প্যাডেল রিকশা-রিকশাভ্যান-বাইসাইকেল ২.০৮ শতাংশ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত