আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমবিএ পরীক্ষায় ডিআইআইটি’র সাফল্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমবিএ পরীক্ষায় ডিআইআইটি’র সাফল্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিএ পরীক্ষার ফলাফলে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে মেধাতালিকায় প্রথম শীর্ষ ১০টি স্থান দখল করে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) শিক্ষার্থীরা।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের এমবিএ-র ফলাফলে দেখাযায়, সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে ডিআইআইটির শিক্ষার্থীরা মেধাতালিকায় ১ম থেকে ১০ম স্থান পর্যন্ত স্থান করে নিয়েছে।  এদের মধ্যে ৭জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ ৪.০০ এর স্কেলে ৪.০০, যা উওওঞ-র ২৫ বছরের ইতিহাসে এক ঐতিহাসিক অর্জন। সিজিপিএ ৪.০০ পাওয়া শিক্ষার্থীরা হলেন মো. মামুনুর রশিদ, আব্দুল মালেক, মো. রাসেল, শরিফুল ইসলাম রাকিব, শরিফ হোসেন, মৌসুমী আক্তার এবং মো. মাহবুবুর রহমান। গত ০৩ জুন প্রকাশিত ২০২১ সালের এমবিএর ফলাফলে দেখা যায়, সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে ডিআইআইটির শিক্ষার্থীরা মেধাতালিকায় শীর্ষ প্রথম ১০টি স্থান দখল করেছে এবং এই প্রতিষ্ঠানের ৮০ শতাংশ শিক্ষার্থীর সিজিপিএ ৩.৫০ এর উপরে  রয়েছে।


মেধাবী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ডিআইআইটির অধ্যক্ষ ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, শিক্ষকমন্ডলী,  অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা সফলতার মূলকারণ এবং বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে একটি অনুকরণীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কাজ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগিযয়ে যাচ্ছে  ডি আইআইটি (উওওঞ)। তিনি মনে করেন,অত্যন্ত দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞ ও সুদক্ষ শিক্ষকমন্ডলীর প্রচেষ্টা,  প্রযুক্তিগতজ্ঞান অর্জন,  যুগোপযোগী শিক্ষা, দক্ষতাভিত্তিক জ্ঞান, সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতিমূলক পরীক্ষা গ্রহণ,  নেতৃত্বের শিক্ষাদান,  নাগরিক দায়িত্ব ¡ও মূল্যবোধের শিক্ষাই ডিআইআইটির  শিক্ষার্থীদের তথা প্রতিষ্ঠানটির অভূতপূর্ব সাফল্যে প্রতিষ্ঠানটিকে রোল মডেল হিসেবে গড়ে তুলেছে।


ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি ১৯৯৬ সালে ড্যাফোডিল পরিবারের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা শুরু করে।  জীবন ভিত্তিক শিক্ষা বাস্তবায়নে চাকরির প্রস্তুতি,  দক্ষতাবৃদ্ধি,  উদ্যোক্তাসৃষ্টি,  কর্মজীবনে সফলতা,  আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সম্মিলিত শিক্ষার মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আরো যুগোপযোগী করে তুলেছে প্রতিষ্ঠানটি।


ক্যাপশনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এমবিএ পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর স্কেলে ৪.০০ পাওয়া ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) ৭ শিক্ষার্থী মো. মামুনুর রশিদ, আব্দুল মালেক, মো. রাসেল, শরিফুল ইসলাম রাকিব, শরিফ হোসেন, মৌসুমী আক্তার এবং মো. মাহবুবুর রহমান এর সাথে ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, প্রধান পরিচালন কর্মকর্তা ড. মোহাম্মদ ইমরান হোসেন ও ডিআইআইটি’র অধ্যক্ষ ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন।   

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত