আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

টিকটক-লাইকি নিষিদ্ধ চাইলেন র‍্যাব প্রধান

টিকটক-লাইকি নিষিদ্ধ চাইলেন র‍্যাব প্রধান

তরুণ-তরুণীরা টিকটক-লাইকিসহ বিতর্কিত অ্যাপগুলোর মাধ্যমে অপসংস্কৃতি অনুসরণ করে তৈরি করছেন ভিডিও, যাতে সহিংস ও কুরুচিপূর্ণ আধেয় থাকে। সম্প্রতি ভারতে এক বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় বিষয়টি নজরে আসে প্রশাসনের। এ ঘটনার সূত্রপাতে টিকটকসহ বিতর্কিত অ্যাপগুলো নিষিদ্ধের দাবি এসেছে র‌্যাবের পক্ষ থেকে।

সংস্থার মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, টিকটক-লাইকিসহ বিতর্কিত অ্যাপগুলো নিষিদ্ধ করার সময় এসেছে। গতকাল শনিবার রাজধানীতে ‘কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’ নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

র‌্যাব ডিজি জানান, টিকটক-লাইকিসহ বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহারকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন অপরাধের অপরাধীদের তালিকা করা হচ্ছে। ৮২ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন অপরাধের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমও অনেকাংশে দায়ী। প্রযুক্তিকে গ্রহণ করে নেতিবাচক দিকগুলো পরিহার করতে হবে। যেকোনো ধরনের অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। এর পরও কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে অপরাধ কমে যাবে বলে মনে করেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

দুই বছর ধরে নিখোঁজ এক বাংলাদেশি তরুণীকে বীভৎস কায়দায় যৌন নির্যাতনের অভিযোগে ভারতের কেরালায় অতি সম্প্রতি ছয় সহযোগীসহ গ্রেপ্তার হয়েছেন রিফাতুল ইসলাম হৃদয় ওরফে ‘টিকটক হৃদয় বাবু’। এ ছাড়া গত পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ ও র‌্যাব। তাদের মধ্যে সাতজনকে রিমান্ডে নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানায় জিজ্ঞাসাবাদ চলছে। তারা জিজ্ঞাসাবাদে এরই মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, নাম বলেছে সহযোগীদের। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু অপরাধী মিলে মানবপাচারের আন্তর্জাতিক চক্র গড়ে তুলেছিল। তাদের নেটওয়ার্ক ভারত, মধ্যপ্রাচ্যের দুবাইসহ কয়েকটি দেশে বিস্তৃত।

পাচারের ঘটনায় হাতিরঝিল থানায় দায়ের করা দুটি মামলার তদারক কর্মকর্তা ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, বিভিন্ন বয়সের মেয়েদের মূলত পতিতাবৃত্তিতে নিয়োজিত করার উদ্দেশ্যেই ভারতে পাচার করা হয়। এ চক্রটি ভারতের কয়েকটি রাজ্যের কিছু হোটেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই অনৈতিক কাজ করছে। তথ্য পাওয়া গেছে, হোটেলগুলোতে চাহিদামাফিক নানা বয়সী মেয়েদের নিয়মিতভাবে সরবরাহ করত তারা। এই চক্রের সদস্যরা টার্গেট করত স্কুল-কলেজের বখে যাওয়া ছেলে-মেয়েদের।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত