আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এরশাদের মৃত্যুদিনে ভোট: ইসির কাছে জাতীয় পার্টির আপত্তি

এরশাদের মৃত্যুদিনে ভোট: ইসির কাছে জাতীয় পার্টির আপত্তি

পার্টির চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে তিনটি সংসদীয় আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণে আপত্তি জানিয়েছে জাতীয় পার্টি। পার্টির পক্ষ থেকে মঙ্গলবার আপত্তি জানিয়ে তারিখ পরিবর্তনের দাবি করেন। এ বিষয়ে তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপিও দিয়েছেন।

মঙ্গলবার (৮ জুন) জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাত করে এ স্মারকলিপি জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন (ইসি) গত ২ জুন ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী এসব আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৪ জুলাই রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৯ সালের এই দিনে মারা যান।

সিইসির সঙ্গে বৈঠক শেষে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, আগামী ১৪ জুলাই আমাদের দলের প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। সেদিন তিনটি জাতীয় সংসদের উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন আমাদের নেতাকর্মীরা নির্বাচন করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবে না। বিষয়টি আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি।

তিনি বলেন, সিইসিসহ অন্যান্য যারা ছিলেন তারা আমাদের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন। তারা বলেছেন আমরা এই তারিখটা খেয়াল করতে পারিনি। আপনাদের বিষয়ে কী করা যায় তা আমরা করবো। তিনি (সিইসি) বলেছেন, আমি একা কিছু করতে পারবো না। পুরো কমিশন বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বসে আপনাদের পরে এ বিষয়ে জানাবো।

১৪ তারিখেই যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এটা এখনই বলতে পারছি না। এ বিষয়ে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে।

করোনা সংক্রমণের সময় নির্বাচন আয়োজনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সরকারই এগুলো আমাদের থেকে ভালো জানে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি যাতে পালন হয় সরকার নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে এবং নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। নির্বাচনগুলোর জন্য অনেকবেশি দেরি হয়ে গেছে। ৯০ দিনের মধ্যে করার কথা ছিল। যারা নির্বাচন করবে তাদের অবশ্যই সবাইকে নিয়ে করোনার যে স্বাস্থ্যবিধি আছে তা মেনেই করতে হবে।

জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্বাক্ষরিত এ স্মারকলিপিতে বলা হয়, গত বছর (২০২০) এইচএম এরশাদের মৃত্যুবার্ষিকীর দিন ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচন দেওয়া হয়েছিলো। তখন তারা প্রতিবাদ জানালে কমিশন থেকে বলা হয়েছিল বিষয়টি জানা ছিলো না। দুঃখের বিষয় এবারও একই দিনে ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, হুসেইন মুহম্মদ এরশাদ শুধু একজন ব্যক্তি নন। তিনি একটি প্রতিষ্ঠান। তিনি দেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন। তার প্রতিষ্ঠিত জাতীয় পার্টি এদেশে দীর্ঘ সময়ে রাষ্ট্র ক্ষমতায় ছিলো। জাতীয় পার্টি এখন সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে। এ অবস্থায় ১৪ জুলাই উনার মৃত্যুবার্ষিকীতে উপ-নির্বাচন খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। এ কারণে আমরা ১৪ জুলাই উপ-নির্বাচনের তারিখ পরিবর্তন করে অন্য যেকোন তারিখ নির্বাচন করার দাবি জানাচ্ছি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত