আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যে কারণে যুক্তরাষ্ট্র না গিয়ে এয়ারপোর্ট থেকে ফিরে গেলেন কাদের মির্জা

যে কারণে যুক্তরাষ্ট্র না গিয়ে এয়ারপোর্ট থেকে ফিরে গেলেন কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল।  সবকিছু ঠিকঠাক।  বৃহস্পতিবার ভোর ৪ টায় তার শাহজালাল বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল।  

বিমানের শিডিউল মোতাবেক বিমানবন্দরেও গিয়েছিলেন কাদের মির্জা।  কিন্তু শেষ পর্যন্ত তিনি মত পাল্টান।  ফিরে আসেন বিমানবন্দর থেকে।

তার বিমানবন্দর থেকে ফিরে আসার খবরে কেৌতুহল সৃষ্টি হয়।  কী কারণে সব ঠিকঠাক থাকার পরও কাদের মির্জা বিদেশে গেলেন না, সেটি নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে।

তবে কাদের মির্জা জানিয়েছেন, নিজের অনুসারীদের `নিরাপত্তার' কথা চিন্তা করে তিনি আমেরিকা সফর বাতিল করেছেন।

বৃহস্পতিবার ভোর সোয়া ৪টায় ছেলে মির্জা মাশরুর কাদের তাশিককে নিয়ে আমেরিকার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল তার।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাদের মির্জার অনুসারী আমেরিকা প্রবাসী আইয়ুব আলী।  তারও মেয়রের সঙ্গে আমেরিকায় যাওয়ার কথা ছিল।

আইয়ুব আলী বলেন, বুধবার সন্ধ্যায় মেয়র চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় জানতে পারেন তার রাজনৈতিক প্রতিপক্ষরা বৈঠক করে হামলার পরিকল্পনা করছেন।

বিষয়টি জানার পর নিজের অনুসারীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে বিদেশ যাওয়া বাতিল করে সফরসঙ্গী ও অনুসারীদের নিয়ে বসুরহাট রওনা দেন।  রাত পৌনে ২টার দিকে পৌরসভা কার্যালয়ে পৌঁছান কাদের মির্জা।  

এর আগে বড়ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরামর্শে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেন মেয়র আবদুল কাদের মির্জা।

এজন্য মঙ্গলবার ভোরে মা-বাবার কবর জিয়ারত করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে কোম্পানীগঞ্জ ছাড়েন তিনি।

নোয়াখালী ও ফেনীতে আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত।  দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে।  আবদুল কাদের মির্জার অভিযোগ, প্রতিপক্ষ গ্রুপ তার নেতাকর্মীদের হুমকি-ধমকি দিচ্ছে।  তার অনেক কর্মীকে আটকও রাখা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত