আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ৬ জন করোনা পজিটিভ ছিলেন, বাকি ৭ জনের করোনার উপসর্গ ছিল।

শনিবার সকাল থেকে রবিবার সকাল থেকে পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছিল। অর্থাৎ একদিনের ব্যবধানে আবার ১০ মৃত্যু বেড়েছে। গত ৪ জুন সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের উপ-পরিচালক জানান, মৃতদের ১২ জনই পুরুষ, একজন নারী। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, রাজশাহীর ২ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ১জন ও কুষ্টিয়ার ১ জন রয়েছেন। করোনা পজিটিভ মৃতদের ৫ জন চাঁপাইনবাবগঞ্জের ও ১ জন নওগাঁর। করোনার উপসর্গে মৃতদের মধ্যে রাজশাহীর ২ জন, নওগাঁর ২ জন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও কুষ্টিয়ার একজন করে বাসিন্দা রয়েছেন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক জানান, রাজশাহীর দুইটি আরপিটিসি ল্যাবে শনিবার (১২ জুন) নমুনা পরীক্ষায় করোনা পজিটিভের হার রাজশাহীতে ৫৩.৬৭ শতাংশ, নওগাঁয় ৫০ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ১৬.৪৬ শতাংশ ও নাটোরে ১২.৬৭ শতাংশ পাওয়া গেছে।


এনিয়ে গত ১ জুন থেকে ১৩ জুন সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০ জনের করোনা পজিটিভ এবং বাকিদের উপসর্গ ছিল। মৃতের সংখ্যা ১ জুন ৭, ২ জুন ৭, ৩ জুন ৯, ৪ জুন ১৬, ৫ জুন ৮, ৬ জুন ৬, ৭ জুন ১১, ৮ জুন ৮, ৯ জুন ৮ জন, ১০ জুন ১২, ১১ জুন ১৫, ১২ জুন ৪ ও ১৩ জুন ১৩ জন।


ডা. সাইফুল ফেরদৌস জানান, রবিবার সকাল পর্যন্ত এ হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯৪ জন। এর মধ্যে আইসিউতে ১৮ জন। রাজশাহীর ১৩০, চাঁপাইয়ের ১০৮, নওগাঁ ২৮, নাটোর ১৪, পাবনা ৪, কুষ্টিয়া ১ ও অন্যান্য ৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন আরও ৪২ জন। এর মধ্যে রাজশাহীর ২৭, চাঁপাইনবাবগঞ্জের ৭, নাটোর ৩ ও নওগাঁ ৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩৫ জন।

রাজশাহী সিটি করপোরেশন এলাকায় কঠোর লকডাউন চলছে। গত শুক্রবার (১১ জুন) বিকেল ৫টা থেকে নগরীতে পুলিশ ও র‌্যাব যে কড়াকড়ি আরোপ করেছিল আজ রবিবার (১৩ জুন) ভোরেও তা অব্যাহত ছিল। এ কারণে রবিবারও নগরীর অধিকাংশ রাস্তাঘাট ফাঁকা রয়েছে। নগরীর বিভিন্ন বাজারে মানুষের উপস্থিতিও কম। নগরীতে যানবাহনের চাপ নেই।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত