আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আওয়ামী লীগের প্রতি আর ভক্তি নেই: কাদের মির্জা

আওয়ামী লীগের প্রতি আর ভক্তি নেই: কাদের মির্জা

আমাকে দল থেকে বহিষ্কার করে দেন, মেয়র পদ থেকেও বাদ দিয়ে দেন। এ দলের (আওয়ামী লীগ) প্রতি এখন আমার আর ভক্তি নেই বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন সৎ মানুষ। এখন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল ছাড়া পরিবারের বাকিদের ব্যাপারে কথা আছে।

কাদের মির্জা বলেন, আমার চাকরি (মেয়র পদ) খেয়ে ফেললেও আমি বলব বঙ্গবন্ধু নীতি-নৈতিকতা নিয়ে রাজনীতি করে গেছেন। শেখ হাসিনা এবং তার দুই সন্তানও সেই নীতি-নৈতিকতা ধরে রেখেছেন। আমিও সেটা বিশ্বাস করি। এবার আমাকে রাখেন, না রাখেন সেটা আপনাদের বিষয়। আর আমাকে রাখবারও দরকার নেই বাদ দিয়ে দেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাকে পৌরসভা থেকে বাদ দিলে আবার স্বতন্ত্র ভোট করব। অনুরোধ থাকবে ফেয়ার (সুষ্ঠু) ভোটটা করাবেন। আমি হেরে গেলেও মেনে নেব। এক ভোট পেলেও আমি মানব। আমাকে আর রাখবেন না, আমাকে বাদ দিন। আমাকে রেখে ওবায়দুল কাদের (সেতুমন্ত্রী) সাহেব আর খেলা দেখানোর দরকার নেই।

কাদের মির্জা বলেন, যারা আমার বাবাকে (হেডমাস্টার মোশারেফ হোসেন) রাজাকার বলে স্কুলের মাস্টারি থেকে বের করে দিয়েছেন- আমি তাদের সঙ্গে রাজনীতি করতে পারব না। আমি নেত্রীর (শেখ হাসিনা) কাছে অনুরোধ করব, আপনি একটা ম্যাসেজ দিলে আমি দল এবং মেয়র পদ থেকে সঙ্গে সঙ্গে পদত্যাগ করব।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত