আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রেস্টুরেন্টে ‘নির্দিষ্ট ধূমপান এলাকা’ নিষিদ্ধ করতে আইন সংশোধন চান বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি

রেস্টুরেন্টে ‘নির্দিষ্ট ধূমপান এলাকা’ নিষিদ্ধ করতে আইন সংশোধন চান বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি



জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে দেশের রেস্টুরেন্টগুলোতে ‘নির্দিষ্ট ধূমপান এলাকা’ নিষিদ্ধ চান বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। ১৭ জুন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ও ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ভূমিকা’ র্শীষক এক ভার্চুয়াল আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. রেজাউল করিম সরকার রবিন, ভারপ্রাপ্ত মহাসচিব মো. ফিরোজ আলম সুমন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ আন্দালিব, কোষাধ্যক্ষ তৌফিকুল ইসলাম, সহ-সভাপতি ও কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নাইমুল হক চৌধুরী, ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস বাংলাদেশের লিড পলিসি এডভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান, গ্র্যান্টস ম্যানেজার আবদুস সালাম মিয়া, সিনিয়র পলিসি এ্যাডভাইজার মোঃ আতাউর রহমান মাসুদ, ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক মো. মোখলেছুর রহমান প্রমুখ।
ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার রিনির সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়ক মোঃ শরিফুল ইসলাম।
ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক মো.মোখলেছুর রহমান বলেন, রেস্তোরাঁকে পুরোপুরি ধূমপানমুক্ত করলে ধূমপানমুক্ত রেস্তোরাঁয় মহিলা শিশুসহ সকলে স্বস্তিবোধ করে ফলে গ্রাহক সমাগম বেশী হবে। এছাড়া অযথা টেবিল দখলে থাকে না ফলে গ্রাহক ফিরে যায় না, রেস্তোরাঁর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বিড়ি সিগারেটের আগুন থেকে দূর্ঘটনার সম্ভাবনা থাকে না, মালিক, ম্যানেজার বা কর্মচারীরাও পরোক্ষ ধূমপানের ধোঁয়া হতে রক্ষা পাবে।
ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস বাংলাদেশের গ্র্যান্টস ম্যানেজার আবদুস সালাম মিয়া বলেন, তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা ৪ (১) অনুসারে, কোনো ব্যক্তি কোনো পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপান করতে পারবেন না। তবে চার দেয়ালে আবদ্ধ নয় এমন রেস্তোঁরাসহ বেশকিছু ক্ষেত্রে পাবলিক প্লেসে ধূমপানের অনুমতি দেয়া হয়েছে। বর্তমানে অনেক হোটেল, রেস্টুরেন্ট, কফিশপ ইত্যাদি রয়েছে, যেগুলোর চারপাশ দেয়াল দ্বারা আবদ্ধ নয়। এজন্য রেস্তোঁরাসমূহে তামাক ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করতে হবে।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন মৃধা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রেস্টুরেন্টগুলোকে পুরোপুরি ধূমপানমুক্ত করার লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের সঙ্গে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কাজ করে যাবে। এজন্য আমাদের পক্ষ থেকে যে কোন প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।
ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশের লিড পলিসি এডভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, যিনি ধূমপান করেন না তার অধিকার আছে পরোক্ষ ধূমপানের ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষার জন্য। অথচ পরোক্ষ ধূমপানে ক্ষতিগ্রস্তের সংখ্যাই বেশি। যেহেতু ধূমপানের ধোঁয়া নিয়ন্ত্রণ করা যায় না। সেজন্য রেস্তোরাঁ সহ সব ধরনের পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত স্থান নিষিদ্ধ করা উচিত।
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ রেস্তোরাঁসমূহকে পুরোপুরি ধূমপান মুক্ত করার পক্ষে সভায় নিজেদের অভিমত ব্যক্ত করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত