আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ঢাকায় বাসা থেকে বাবা-মা-মেয়ের লাশ উদ্ধার

ঢাকায় বাসা থেকে বাবা-মা-মেয়ের লাশ উদ্ধার

রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকা থেকে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, শুক্রবার দিবাগত রাতে তাঁদের গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেন।

আবুল কালাম বলেন, ‘রাতের কোনো এক সময় মাসুদ রানা (৫০), তাঁর স্ত্রী মৌসুমী আক্তার (৪৫) এবং তাঁদের মেয়ে জান্নাতুলকে (২০) হত্যা করা হয়েছে। প্রত্যেকের গলায় দাগ রয়েছে। আমাদের ধারণা গলায় কিছু পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁদের হত্যা করা হয়েছে।’

আবুল কালাম আজাদ আরও বলেন, ‘একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে বিষ বা ঘুমের ওষুধ জাতীয় কিছু খাওয়া হয়েছে বলে আমরা ধারণা করছি।’

এদিকে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহামেদ বলেন, ‘কেন ও কীভাবে এ ঘটনা ঘটেছে, তা আমরা তদন্ত করছি। ঘটনাস্থলে তদন্তকারী দল গিয়েছিল। এ ঘটনায় যারা জড়িত, তাদের আমরা দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হব।’

শেয়ার করুন

পাঠকের মতামত