আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে: পররাষ্ট্রমন্ত্রী

অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, বিশ্বের ১৭০ দেশে বসবাসরত প্রায় এক কোটি ২০ লাখ বাংলাদেশি অভিবাসীর পাঠানো রেমিট্যান্স করোনা মহামারিকালে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছে। অভিবাসীদের সুবিধার্থে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে হাতে নিয়েছে।

বৃহস্পতিবার এক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন। সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ’২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন’ শীর্ষক ওয়েবিনারটির আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকেই সৌদি আরব বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার। সৌদি আরবের সঙ্গে শ্রমবাজারকেন্দ্রিক সহযোগিতার পাশাপাশি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে হবে যা সম্পর্কের মূল ভিত্তি হিসেবে কাজ করবে। সোনার বাংলাকে বাংলাদেশের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হলে আমরা আমাদের সহযোগিতার ভিত্তিকে সহজেই শ্রমবাজার থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে রূপান্তর করতে সক্ষম হব।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি আরব ব্যবসা, অর্থনীতি ও বিনিয়োগের সুযোগ সংস্কার করেছে যা কাজে লাগিয়ে আমাদের অনেক অভিবাসীরা সেখানে উদ্যোক্তা হওয়ার সুযোগ নিতে পারেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন সভা, সেমিনারসহ নানা অনুষ্ঠান আয়োজন করেছে, যাতে সৌদি আরবে বসবাসরত প্রায় ২৩ লাখ বাংলাদেশি অভিবাসীসহ বিভিন্ন দেশের অভিবাসী ও সৌদি নাগরিকরাও সম্পৃক্ত ছিলেন। সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার বৃদ্ধি, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে কূটনৈতিক প্রচেষ্টা ও অর্থনীতিক সম্পর্ক উন্নয়নে প্রচেষ্টা জোরদার করা হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, ভিশন ২০৪১ বাস্তবায়ন ও একটি উন্নত বাংলাদেশ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের জন্য প্রবাসীদের দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ২০৪১ সালে বাংলাদেশ উচ্চআয়ের দেশে উন্নীত হওয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন হবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।

তিনি ২০৪১ সালে বাংলাদেশকে একটি উচ্চআয়ের দেশে পরিণত করার লক্ষ্যে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন বিখ্যাত অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক মিডিয়ার ইতিবাচক রিপোর্ট তুলে ধরেন।

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, সরকারি- বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষের (পিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) সুলতানা আফরোজ ও সৌদি ব্যবসায়ী ও বাংলাদেশে বিনিয়োগকারী মোহাম্মদ এন হিজ্জি।

ওয়েবিনার পরিচালনা করেন দূতাবাসের মিশন উপপ্রধান এসএম আনিসুল হক। অনুষ্ঠানে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও কর্মকর্তারা যোগ দেন। এ ছাড়া রিয়াদে বসবাসরত বাংলাদেশি অভিবাসী ও অনুষ্ঠানে যোগ দেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত