আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ওবায়দুল কাদেরসহ ডিসি এসপির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি কাদের মির্জার

ওবায়দুল কাদেরসহ ডিসি এসপির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি কাদের মির্জার

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এক নম্বর আসামি করে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। একইসাথে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) জনপ্রতিনিধি ও প্রশাসনের ১১ জনের বিরুদ্ধে মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক লাইক পেজে একই স্ট্যাটাস পোস্ট করেছেন কাদের মির্জা। এতে তিনি লিখেছেন, ‘কোম্পানিগঞ্জে আর যদি একটা মায়ের বুক খালি করা হয়, তাহলে এক নম্বরে আসামি করা হবে ওবায়দুল কাদেরকে, দুই নম্বরে আসামি করা হবে উপজেলা চেয়ারম্যান সাহাবদ্দিন, তিন নম্বরে একরাম চৌধুরী, চার নম্বরে নিজাম হাজারী, পাঁচ নম্বরে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা, ছয় নম্বরে নোয়খালী ডিসি, সাত নম্বরে নোয়াখালীর এসপি, আট নম্বরে কোম্পানিগঞ্জের ওসি, নয় নম্বরে কোম্পানিগঞ্জের ওসি তদন্ত, ১০ নম্বরে কোম্পানীগঞ্জের ইউএনও, ১১ নম্বরে কোম্পানীগঞ্জের এসিল্যন্ডকে আসামি করা হবে। তার পরে অন্যান্যদেরকে।’

বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জার এই পোস্টে অনেকেই প্রতিক্রিয়া দেখিয়েছেন। এর মধ্যে মো: সাইফুল ইসলাম নামে একজন কমেন্ট করেছেন, ‘পাগলামি লিমিট থাকা দরকার’।

এ বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ফোনে একাধিক কল করা হলেও তার ফোন ব্যস্ত পাওয়া যায়।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত