আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাংলাদেশকে ২৫ লাখ ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে ২৫ লাখ ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র

কোভ্যাক্সের অধীনে বাংলাদেশকে উপহার হিসাবে ২৫ লাখ ডোজ মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ খবর নিশ্চিত করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

রাষ্ট্রদূত আর্ল আর মিলার তার টুইটারে বলেছেন, ‘সানন্দে ঘোষণা করছি, বাংলাদেশ খুব শিগগির গাভি (বৈশ্বিক ভ্যাকসিন জোট)-এর মাধ্যমে আমেরিকার কাছ থেকে আড়াই লাখ ডোজ মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন উপহার পাচ্ছে।’

মিলার তার টুইটে আরও বলেন, ‘কোভ্যাক্সের সবচেয়ে বড় অবদানকারী হিসাবে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী মহামারী মোকাবেলায় বাংলাদেশের ভ্যাকসিন সরবরাহ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বিপুল জনগোষ্ঠিকে টিকা দিতে ঢাকা মরিয়া হয়ে ভ্যাকসিন খুঁজছিল এমন সময়ে এ মার্কিন ঘোষণা বাংলাদেশের জন্য সুসংবাদ হিসাবে এসেছে। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ৬ থেকে ৮ কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা মজুদ রয়েছে জানতে পেরে ওয়াশিংটন ডিসিকে অবিলম্বে ২০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রেরণের জন্য অনুরোধ করেছিল ঢাকা।

এছাড়াও, বাংলাদেশী প্রবাসীরা ভ্যাকসিন ডোজ চেয়ে হোয়াইট হাউসে একটি আবেদন করেছিল। এদিকে, যত দ্রুত সম্ভব পর্যাপ্ত ভ্যাকসিন আনার জন চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছেন, সরকার কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা করতে পারার ব্যাপারে আশাবাদী।

সরকারী সূত্রে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয় দেড় কোটি ডোজ চীনা ভ্যাকসিন কিনতে এবং রাশিয়ার কাছ থেকে ৫০ লাখ স্পুটনিক কোভিড ভ্যাকসিন আমদানির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত