আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিদেশ যেতে হলে খালেদা জিয়াকে দোষ স্বীকার করতে হবে: আইনমন্ত্রী

বিদেশ যেতে হলে খালেদা জিয়াকে দোষ স্বীকার করতে হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জাতীয় সংসদে বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে রাষ্ট্রপতি অথবা সরকারের কাছে ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা চাইতে হলে আগে তাঁকে দোষ স্বীকার করে নিতে হবে।

আজ বুধবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ও ব্যারিস্টার রুমিন ফারহানা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানান। তাদের এ দাবির জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

দুটি আইনগত পদ্ধতির কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আইন ও রাজনৈতিক বক্তব্য এক বিষয় নয়। আমাদের আইন দেখে কথা বলতে হবে। খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হলে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় অবশ্যই তাকে দোষ স্বীকার করতে হবে। যদি কোনো সাজাপ্রাপ্ত আসামিকে মুক্ত করতে হয়, সেটা হতে হবে আইন অনুযায়ী। দ্বিতীয় আরেকটি পদ্ধতি হচ্ছে,রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া। উভয় ক্ষেত্রেই আসামিকে আগে দোষ স্বীকার করে নিতে হবে। দোষ স্বীকার করে ক্ষমা চাইলে তা বিবেচনা করা রাষ্ট্রপতির এখতিয়ার।

আইনমন্ত্রী বলেন,বিএনপি চেয়াপারসনকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক কারণে কয়েকটি শর্তে চিকিৎসার জন্য মুক্তি দেয়া হয়েছে। শর্তগুলো ছিলো তিনি বাসায় থেকে ও দেশে চিকিৎসা নেবেন। খালেদা জিয়ার পরিবার ৪০১ ধারায় দরখাস্ত সাবমিট করে। এই শর্তে তার দণ্ডাদেশ স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়। তারা এটা গ্রহণ করেছে এবং গ্রহণ করে এটা কার্যকর করেছে। একটা দরখাস্তে যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন সেই দরখাস্ত আর পুনর্বিবেচনা করা যায় না। এখন তারা বলছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে। এটা কি এ রকম কথা ? ওই দরখাস্ত তো শেষ। ওই দরখাস্তের ওপরে তো আর কেউ কিছু করতে পারবে না।

আইনমন্ত্রী বলেন, ৪০১ ধারায় দরখাস্ত গৃহীত হয়েছে। এরপরে আর কিছু করা যায় না। আইনটা পড়েন। আইনের শাসনের মধ্যে যদি কোথাও থাকে যে আপনি আবার দরখাস্ত করতে পারবেন,আবার পুনর্বিবেচনা করতে পারবেন তাহলে আমি আর আইন পেশা করবো না।’

মন্ত্রী বলেন, খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল চিকিৎসা নিয়েছেন। ওনার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। উনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাই চিকিৎসা পান নাই এ কথাটা বলতে পারেন না। হাসপাতালে ভর্তি হতে পারে না, বাধাগ্রস্ত করি এমন নজিরও দেখাতে পারবেন না।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত