আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গ্রামীণফোনের বিরুদ্ধে বন বিভাগের মামলা

গ্রামীণফোনের বিরুদ্ধে বন বিভাগের মামলা

টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীনফোনের বিরুদ্ধে মামলা করেছে সরকারের বন বিভাগ। দেশীয় টিয়া পাখি খাঁচায় আটকে রেখে বিজ্ঞাপন নির্মাণের অভিযোগে বুধবার (৩০ জুন) প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

বৃহস্পতিবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদি ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা।

তিনি বলেন, বুধবার (৩০ জুন) বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২'১র ৩৮(২), ৪১ ও ৪৬ নম্বর ধারায় গ্রামীনফোনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার বিষয়ে গ্রামীণফোনের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে নার্গিস সুলতানা বলেন, আমাদের দেশের শিক্ষিত সমাজের প্রায় ৮০ শতাংশ মানুষই জানেন, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য একটি আইন রয়েছে। তাই প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে সুযোগ দেওয়া বা সাবধান করার কোন ভিত্তি আছে বলে আমরা মনে করিনা। আমাদের চোখে এটা অপরাধ মনে হয়েছে তাই আমরা মামলা করেছি।

এই বিষয়ে গ্রামীনফোনের সাথে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির হেড অফ এক্সটারনাল কমিউনিকেশন মো. হাসান বলেন, সামাজিক মাধ্যমে সাম্প্রতিক সময়ে প্রচারিত আমাদের একটি বিজ্ঞাপণচিত্রে দেশীয় পাখির প্রদর্শন সামাজিক মাধ্যমে আলোচিত হয়েছে। বিজ্ঞাপণচিত্রটি বহুলাংশে প্রশংসিত হলেও কিছু দর্শক ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গ্রামীণফোন সবধরনের মতামতের প্রতি শ্রদ্ধাশীল বিধায় বর্তমানে বিজ্ঞাপনটি আর প্রচারিত হচ্ছে না। সংবাদ মাধ্যমের সূত্রে গ্রামীণফোন এ সংক্রান্ত একটি মামলার বিষয়ে জানতে পেরেছে। উক্ত বিষয়ে সংশ্লিষ্ট কাগজপত্র হাতে পেলে আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারবো।

প্রসঙ্গত, বিজ্ঞাপনে শুরুতেই দেখানো হয় বাবা চরিত্রের একজন তার মেয়ের জন্য খাচাবন্দী একটি টিয়া পাখি নিয়ে আসেন। তার মেয়ের আগেই একটি পোষা কুকুর ছিলো, যার সাথে মেয়েটির খুব সুসম্পর্ক ছিলো। কিন্তু পাখিটিকে নিয়ে আসায় কুকুরটির তা পছন্দ হয় না এবং দ্বন্দ্বে লিপ্ত হয়। এই দেখে মেয়েটি পাখি এবং কুকুরের মাঝে যে দ্বন্দ্ব ছিলো তা মেটানোর জন্য নিজেদের মধ্যে কথা বলে সমাধান করে নিতে বলে। আর এই কথা বলে সম্পর্কন্নোয়নকে কেন্দ্র করেই ট্যারিফ নির্ধারণ করে গ্রামীনফোন তাদের বিজ্ঞাপন নির্মাণ করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত