আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা আক্রান্ত হওয়ার পর টানা ৫৩ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সংক্রমণ বেড়ে যাওয়া ১৯ জুন রাতে তাকে গুলশানের বাসা ফিরোজায় নেওয়া হয়।  হাসপাতালে তিনি আবার করোনা আক্রান্ত হতে পারেন এমন আশঙ্কায় বাসায় নেওয়া হয়েছে।

এরপর থেকে তাকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করে থাকেন।

গুলশানের বাসায় বিএনপির কোনো নেতাকর্মী যেতে পারেন না।  তারা নেত্রীর স্বাস্থ্যের অবস্থা নিয়ে শঙ্কিত।

এর মধ্যে গত দুদিন ধরে আবারও আলোচনায় খালেদা জিয়াকে বিদেশ নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়ার প্রসঙ্গ। এ বিষয়ে আইনমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন।

এই বক্তব্যের প্রতিক্রিয়াও জানিয়েছেন বিএনপি নেতারা। সেই সঙ্গে নেত্রীকে বিদেশ নিয়ে যাওয়ার দাবি করেছেন। এমতাবস্থায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে।

তার চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় যেমন ছিলেন এখনও তেমনই আছেন। অর্থাৎ তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আগের তুলনায় তার অবস্থার উন্নতি বা অবনতি কোনোটাই হয়নি। বর্তমানে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলেও হার্ট, কিডনি ও লিভারের সমস্যা আগের মতোই আছে।

শুক্রবার খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় চিকিৎসার সামগ্রী রাখা আছে। সেখানে অক্সিজেন সাপোর্টসহ মোটামুটি প্রাথমিকভাবে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। কারণ, প্রায় প্রতিদিনই তার কোনো না কোনো পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে। যাতে তার সর্বশেষ শারীরিক অবস্থা কী তার সঠিক তথ্য পাওয়া যায়।

খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ম্যাডামের অবস্থা আগের মতোই আছে। অর্থাৎ তিনি হাসপাতালে থেকে যেমন এসেছেন, তেমই আছেন। কোনো পরিবর্তন নেই।

এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, আমরা প্রতিদিনই ম্যাডামকে দেখতে তার বাসায় যাই। তাকে বাসায় রেখে যেসব পরীক্ষা-নিরীক্ষা করানো যায়, তার সবগুলোই করানো হচ্ছে।

খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, চিকিৎসকদের নিষেধ থাকার কারণে আমরা কেউ তাকে (খালেদা জিয়াকে) দেখতে যাইনি। যতটুকু জানি, বাসায় তার চিকিৎসা চলছে। ডাক্তাররা নিয়মিত তাকে দেখতে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির চেয়ারপারসনের একটি সূত্র জানান, চিকিৎসকদের বাইরে খালেদা জিয়াকে দেখতে তার বাসভবন ফিরোজায় মাঝেমধ্যে যান ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী।

বিএনপির নেতারা বলছেন, সার্বিকভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। তার পুরাতন রোগ ডায়াবেটিস, আর্থরাইটিস সঙ্গে করোনা আক্রান্ত হওয়ার পর এখন তার হার্ট, কিডনি ও লিভারের অবস্থা ভালো নয়। যেকোনো সময় যেকোনো কিছুই ঘটে যাওয়ার মতো শঙ্কা রয়েছে। তবে, বর্তমানে তার অবস্থা আগের থেকে ভালো। মোটামুটি খাওয়া-দাওয়া করতে পারছেন।  

শেয়ার করুন

পাঠকের মতামত