আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মগবাজারে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে গ্যাস বের হচ্ছে

মগবাজারে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে গ্যাস বের হচ্ছে

রাজধানীর মগবাজার ওয়ারলেস মোড়ে অবস্থিত আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবন থেকে গ্যাস বের হচ্ছে। একই সঙ্গে ধোঁয়াও দেখা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

আজ রবিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আজ সকাল সাড়ে ৯টায় ভবনটির আশপাশে কর্মরত পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে জানায় ভবনটি থেকে গ্যাস লিকেজ হচ্ছে এবং ধোঁয়ার মতো কিছু দেখা যাচ্ছে। খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। যেহেতু জায়গাটিতে কিছুদিন আগে একটি বড় ধরনের বিস্ফোরণ এবং প্রাণহানির ঘটনা ঘটেছে সেহেতু বিষয়টিকে আমরা খুব গুরুত্বসহকারে দেখছি।

তিনি বলেন, ভবনটি থেকে কেন গ্যাস লিকেজ হচ্ছে এবং ধোঁয়ার মতো দেখা গেছে সে বিষয়টি খতিয়ে দেখছে আমাদের টিম। তারা এখনো ঘটনাস্থলে কাজ করছে, ফিরলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

এদিকে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় করা মামলা তদন্ত করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিট।

শনিবার (৩ জুলাই) রমনা থানা পুলিশের কাছ থেকে মামলার তদন্ত ভার সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের কাছে হস্তান্তর করা হয়।

মগবাজারের ওই বিস্ফোরণের ঘটনায় সবশেষ ১১ জনের মৃত্যু হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত