আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নারায়ণগঞ্জে জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২, আহত অর্ধশত

নারায়ণগঞ্জে জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২, আহত অর্ধশত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ গ্রুপের সেজান জুসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কারখানার দুই শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অর্ধশত।

বৃহস্পতিবার বিকেলে ৫টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

এ সময় কারখানার ৭তলা ভবনে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় মিনা আক্তার (৪০) ও স্বপ্না রানী নামে দুই শ্রমিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আহতদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ১৬ জনকে।

ওই কারখানায় ৭ থেকে ৮ হাজার লোক কর্মরত আছেন বলে শ্রমিকদের মাধ্যমে জানা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, কারখানাটিতে আগুন লাগার পর শ্রমিকরা বাঁচাও বাঁচাও করে চিৎকার করে কারখানা থেকে বেরিয়ে আসছিলেন। চারদিকে কান্নার মাতম ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ডাক্তার মো: শাহাদাত হোসেন।

রূপগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের একজন ডিউটি অফিসার জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে হাশেম ফুডস কারখানার সেজান জুসের ৭ তলা ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে কাজ করছে।

রাত পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনটির আগুন নিয়ন্ত্রণে আসেনি। ৬ তলা পর্যন্ত আগুন জ্বলছে।

রাত সোয়া ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো: আব্দুল আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে শুনেছি ওয়েল্ডিংয়ের কারণে সেজান জুসের কারখানায় আগুন লাগে।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত