আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দেশের চামড়া শিল্প ক্ষতির আশঙ্কায়

দেশের চামড়া শিল্প ক্ষতির আশঙ্কায়

কোরবানির ঈদের পর লকডাউন নিয়ে শঙ্কিত কাঁচা চামড়া ব্যবসায়ীরা। সরকারি সিদ্ধান্ত মতে লকডাউনে গার্মেন্টসহ সব ধরনের শিল্পকারখানা বন্ধ থাকবে। যদিও এ সময়ে ট্যানারি, আড়তদার ও মৌসুমি পাইকারি চামড়া বিক্রেতারা কাঁচা চামড়া সংরক্ষণ করবেন। তবে লকডাউনের কারণে চামড়া সংরক্ষণ ও পরিবহন নিয়ে সংশয়ের মধ্যে রয়েছেন সংশ্লিষ্টরা।

চামড়া ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, ঈদের পর ২৩ জুলাই থেকে পুনরায় কঠোর লকডাউন শুরু হবে। সরকার লকডাউনে সব ধরনের শিল্প কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কোরবানির দিন থেকে দেশের বিভিন্ন স্থানে কাঁচা চামড়া সংরক্ষণ এবং প্রধান মোকাম ও সব ট্যানারি ঢাকায় হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাঁচা চামড়া ঢাকায় পৌঁছাতে হবে। এসব কাঁচা চামড়া সংরক্ষণে দেশে প্রায় ২৫০টি ট্যানারি ও কয়েক হাজার আড়তদার রয়েছে। কাঁচা চামড়া সংরক্ষণ কাজে বিপুল সংখ্যক শ্রমিক কর্মচারী জড়িত এবং এ কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। সংশ্লিষ্টরা জানান, সরকার ঈদের পর কঠোর লকডাউন ঘোষণা করলেও চামড়া শিল্পের বিষয়টি পরিষ্কার করেনি।

স্বাস্থ্যবিধি মেনে চামড়া শিল্প চালু রাখতে তারা সরকারের প্রতি জোর দাবি জানান। চট্টগ্রাম সিটি করপোরেশন কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মুসলিম উদ্দিন বলেন, ঈদের পর লকডাউনে চামড়া শিল্প আওতামুক্ত রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে আমরা চামড়া সংরক্ষণ কাজ করতে চায়। চামড়া শিল্পকে লকডাউন মুক্ত না রাখলে এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত হবেন।

বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন বলেন, কোরবানির ঈদের পরের সময়টা চামড়া ব্যবসার সাথে সংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ। এসময়ে কাঁচা চামড়া ট্যানারি মালিক ও আড়তদার সংরক্ষণ করেন। বৃহত্তর স্বার্থে লকডাউন চলাকালীন চামড়া শিল্পকে আওতামুক্ত রাখতে হবে।

এদিকে কোরবানি ঈদ উপলক্ষে ইতিমধ্যে কাঁচা চামড়া সংগ্রহের সকল প্রস্তুতি গ্রহণ করেছেন আড়তদারসহ চামড়া শিল্পের সাথে সংশ্লিষ্টরা। সরকারিভাবে কাঁচা চামড়ার দামও নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে আড়তদারদের অভিযোগ তারা মূলধন সংকটে আছেন, ব্যাংক ঋণও পান না। উপরন্তু ট্যানারি মালিকদের কাছে কোটি কোটি টাকা অনাদায়ী রয়েছে। ফলে কাঁচা চামড়া সংগ্রহে আড়তদার ব্যবসায়ীরা আর্থিক সংকটে রয়েছে। একাধিক আড়তদার জানান, ঢাকার কয়েকটি ট্যানারি মালিকের কাছে ২০১৫ সালের প্রায় ২৫ কোটি টাকা বকেয়া রয়েছে। পরবর্তী বকেয়াসহ টাকার পরিমাণ আরো বেড়েছে। ট্যানারি মালিকরা চামড়া সংগ্রহের জন্য ঋণ সুবিধা পেলেও আড়তদারদের অর্ধেক মূল্য পরিশোধ করে না। চট্টগ্রামে এবার প্রায় ৫ লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত