আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বকেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুরে আজও শ্রমিকদের অবরোধ

বকেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুরে আজও শ্রমিকদের অবরোধ

গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকায় স্টাইল ক্রাফট পোশাক কারখানায় বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ নানা দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। বিক্ষুব্ধ কর্মচারীরা আজ শনিবার সকাল থেকে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে রেখেছেন।

এদিকে, অবরোধের কারণে সড়কের উভয় দিকে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। পোশাক কর্মীরা গাজীপুর শহরে প্রবেশের প্রধান ও গুরুত্বপূর্ণ এই সড়কটি গত কয়েকদিন ধরে পর্যায়ক্রমে অবরোধ করে রাখায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

আন্দোলকারীরা জানান, স্টাইল ক্রাফট পোশাক কারখানায় প্রায় সাড়ে ৭০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এ কারখানার কর্মকর্তা-কর্মচারীদের চলতি বছরের মার্চ, মে ও জুন মাস এবং গত বছরের সেপ্টেম্বর মাসের পূর্ণ বেতন ভাতাসহ ২০১৯ সালের ডিসেম্বর, ২০২০ সালের মার্চ ও আগস্ট মাসের শতকরা ৫০ ভাগ, অক্টোবর মাসের ৩৫ ভাগ, নভেম্বর মাসের ১৫ ভাগ বেতন পাওনা রয়েছে। এ ছাড়া কারখানার কর্মচারীদের ইনক্রিমেন্টসহ চার বছরের বাৎসরিক ছুটির ও দুই বছরের ঈদবোনাসের টাকা পাওনা রয়েছে। তাঁরা বেশ কিছুদিন ধরে এসব পাওনা পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্রাফট পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীরা গত মঙ্গলবার থেকে বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন করে আসছেন। মালিকপক্ষ এখন পর্যন্ত বেতন পরিশোধের আশ্বাস না দেওয়ায়  শ্রমিকেরা কয়েকদিন ধরে প্রায় সারা দিন রাস্তা অবরোধ করে রাখছেন। মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত