আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শেরওয়ানি-পাগড়ি নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন তারা

শেরওয়ানি-পাগড়ি নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন তারা

সকাল থেকে মাইজদী শহরে চেকপোস্ট বসিয়ে তৎপর জেলা প্রশাসন। বিনা প্রয়োজনে বাইরে বের হলেই মুখোমুখি হতে হচ্ছে জিজ্ঞাসাবাদের। লকডাউনের প্রথম দুই দিনের তুলনায় এদিন সকাল থেকে সড়কে যানবাহন বেশি দেখা গেছে। তবে চেকপোস্টে প্রতিটি গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন সময় অটোরিকশাযোগে এল দুই ব্যক্তি। জিজ্ঞাসা করতেই তারা বললেন, হাসপাতালে যাচ্ছি। সন্দেহ হলে প্রশাসনের চাপে ব্যাগ থেকে বেরিয়ে আসে বিয়ের শেরওয়ানি-পাগড়ি।

রোববার (২৫ জুলাই) দুপুরে জেলা স্কুলের সামনে এমন ঘটনা ঘটে। এ সময় লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি চেকপোস্ট বসিয়ে কাজ করছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন, দুই ব্যক্তি অটোরিকশাযোগে কোথাও যাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য সিগন্যাল দেওয়া হলে অটোরিকশা থামল। জিজ্ঞেস করলাম, এ সময় কোথায় যাচ্ছেন? বললেন, হাসপাতালে যাচ্ছি। সঙ্গে থাকা ব্যাগ দেখে একটু খটকা লাগায় বললাম, ব্যাগটা একটু দেখব। বাধ্য হয়ে লোকটি ব্যাগটা এগিয়ে দিলেন। আর তাতে ছিল বিয়ের শেরওয়ানি আর পাগড়ি। তারপর জিজ্ঞেস করলাম, হাসপাতালে কি আজকাল বিয়েও হয়? লোকটি স্বীকা করে বললেন, মিথ্যা বলেছি। তবে তাকে সতর্ক করে বাসায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যারা প্রয়োজন ছাড়া বের হচ্ছে, তাদের জরিমানা করা হচ্ছে। এ ছাড়া সতর্ক করে দেওয়া হচ্ছে। গতকাল শনিবার (২৪ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭২টি মামলায় ১ লাখ ২৯ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

নোয়াখালীতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনেও জেলাজুড়ে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। বিনা কারণে ঘরের বাইরে বের হলেই গুনতে হচ্ছে জরিমানা।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, সারাদেশের মতো নোয়াখালীতেও করোনাভাইরাসের সংক্রমণ রোধে জেলা প্রশাসন তৎপর রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বের হতে না পারে, এ জন্য মাঠে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিতভাবে লকডাউন বাস্তবায়ন করতে কাজ করছে। 

তিনি আরও বলেন, মানুষকে সচেতন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন সংগঠনের লোকজনও কাজ করে যাচ্ছে। প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বের হতে দেওয়া হবে না বলে জানান জেলা প্রশাসক।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত