আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

খাদ্যে বিষক্রিয়ায় ছাত্রের মৃত্যু: ৬ শিক্ষক কারাগারে

খাদ্যে বিষক্রিয়ায় ছাত্রের মৃত্যু: ৬ শিক্ষক কারাগারে

বেগমগঞ্জের একলাশপুরে খাদ্যে বিষক্রিয়ায় নুর হাদী নিশান (৯) নামে এক ছাত্রের মৃত্যু ও আরও ১৭ ছাত্রের অসুস্থ হওয়ার ঘটনায় মাদরাসার অধ্যক্ষসহ ছয় শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে মৃতের চাচা আহছান উল্যাহর করা মামলায় ওই ছয় শিক্ষককে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে সকালে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছিল।

গ্রেফতাররা হলেন- মাদরাসার অধ্যক্ষ হাফেজ মো. ইসমাইল হোসেন, হাফেজ মো. দাউদ ইব্রাহিম, হাফেজ মো. মিজানুর রহমান হাসান, হাফেজ মো. বেলাল হোসাইন, হাফেজ মো. হাসান উদ্দিন ও হাফেজ মো. সাহেদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার। তিনি বলেন, ‘একলাশপুরের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা কমপ্লেক্স ও এতিম খানায় খাবার খেয়ে বিষক্রিয়ায় এক ছাত্রের মৃত্যু ঘটনায় হওয়া মামলায় মাদরাসার ছয় শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।’

এদিকে, এ ঘটনায় নোয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

তিনি বলেন, ‘আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি ওই মাদরাসা ঘটনায় প্রতিবেদন দেবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে, সোমবার (২ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ৭ নম্বর একলাশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব একলাশপুর গ্রামের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা কমপ্লেক্স ও এতিম খানার রাতের খাবারের বিষক্রিয়ায় ছাত্র নুর হাদী নিশান (৯) মারা যায় এবং আরও ১৭ জন ছাত্র অসুস্থ হয়।

মৃত নুর হাদী নিশান (৯) উপজেলার ৭ নম্বর একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। সে মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিম খানার নূরানী বিভাগের প্রথম ছাত্র ছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত