আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাংলাদেশ-আসাম সীমান্তে ২ মাস রাত্রিকালীন কারফিউ জারি ভারতের

বাংলাদেশ-আসাম সীমান্তে ২ মাস রাত্রিকালীন কারফিউ জারি ভারতের

বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টানা দুই মাস রাত্রিকালীন কারফিউ জারি করেছে আসাম কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) থেকে এ বিধিনিষেধ কার্যকর হয়েছে বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

আসামের সীমান্তবর্ত কাচার জেলায় ১৪৪ ধারা জারি করে এক ঘোষণা ম্যাজিস্ট্রেট কীর্তি জাল্লি জানান, ওই এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটারের মধ্যে সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত কেউ চলাচল করতে পারবে না।

ভারতীয় কর্মকর্তাদের দাবি, বাংলাদেশ থেকে ‘অননুমোদিত পণ্য, গবাদিপশু ও দুর্বৃত্ত’ প্রবেশ প্রতিরোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, রাত্রিকালীন কারফিউ জারির ফলে সুরমা নদীর ভারত-নিয়ন্ত্রিত তীরে রাতের বেলা সবধরনের চলাচল পুরোপুরি নিষিদ্ধ হলো। এর ফলে নদীটিতে মাছধরা নৌকা চলাচলেও বিধিনিষেধ থাকবে।

জারিকৃত আদেশে বলা হয়, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ৫ কিলোমিটারের মধ্যে কাচার জেলায় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কেউ গাড়ি, ঠেলাগাড়ি বা রিকশায় করে চিনি, চাল, গম, ভোজ্যতেল, কেরোসিন বা লবণ পরিবহন করতে পারবে না। তবে কাটিগোরা সার্কেল অফিসার প্রয়োজনবোধে জায়গাবিশেষ কড়াকড়ি শিথিল করতে পারেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত