আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

চবিতে চতুর্থ বারের মতো হাল্ট প্রাইজ মুভমেন্ট

চবিতে চতুর্থ বারের মতো হাল্ট প্রাইজ মুভমেন্ট

চতুর্থ বারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হাল্ট প্রাইজ মুভমেন্ট আয়োজিত হচ্ছে। সফলভাবে পুরো আয়োজন সম্পন্ন করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টিম।

'পৃথিবীকে স্বরূপে ফেরানো' স্লোগানকে ধারণ করে ২০২৪ সালের মধ্যে ২০০০ কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ নিয়ে এবারের কার্যক্রম শুরু করেছে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন। চবিতে এ মুভমেন্টের অন ক্যাম্পাস রাউন্ড বাস্তবায়নে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতকিয়া সুবাত। পাশাপাশি অনলাইন রিক্রুমেন্টের মাধ্যমে ইতোমধ্যে ৭ টি টিমে ৫৪ সদস্যের অর্গানাইজিং টিম গঠন করা হয়েছে।

ক্যাম্পাস ডিরেক্টর আতকিয়া সুবাত জানান, করোনার কারণে থমকে যাওয়া পৃথিবীকে আবার আগের গতিতে ফিরিয়ে আনতে  হাল্ট প্রাইজের এবারের প্রচেষ্টা। ২০২২ সালের অন ক্যাম্পাস রাউন্ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিমকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া আমার কাছে অত্যন্ত গৌরবের বিষয়। বিগত বছরগুলোর মতো এবারও আশা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সফলতার সাথে এ  আয়োজনটি সম্পন্ন হবে।

আয়োজক সুত্র জানায়, এই মুভমেন্টের অন ক্যাম্পাস রাউন্ডের জন্য খুব শিগগিরই রেজিস্ট্রেশন শুরু হবে। করোনা প্যান্ডামিকের কারণে রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইনেই সম্পন্ন হবে।

গতবছর এ মুভমেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস রাউন্ডে ৩২১ টি টিম রেজিস্ট্রেশন করেছিল। ফলে টিম রেজিস্ট্রেশনের ভিত্তিতে পুরো বিশ্বের মধ্যে ২য় অবস্থানে এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম। এবার এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠকরা।

উল্লেখ্য, জাতিসংঘের সাথে অংশীদারিত্বে 'হাল্ট প্রাইজ' হলো বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন যা ১২১ টির বেশি দেশের ৩০০০ এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে সাহায্য করেছে ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দিতে সক্ষম হয়েছে। হাল্ট প্রাইজ প্রতিবছর বিভিন্ন সামাজিক সমস্যাকে লক্ষ্য করে বিশ্বব্যাপী একটি বিজনেস আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিদের থেকে সেরা ব্যবসার ধারণাকারীদের বিশ্বব্যাপী বিজয়ী ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এবং সেরা ব্যবসার ধারণার জন্য ব্যবসাটির মূলধন হিসেবে এক মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত