আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

খুলে দেওয়া হচ্ছে দেশের পর্যটন-বিনোদন কেন্দ্র

খুলে দেওয়া হচ্ছে দেশের পর্যটন-বিনোদন কেন্দ্র

লকডাউন শিথিলের পর এবার পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে মোট আসনের অর্ধেকের বেশি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আগামী ১৯ আগস্ট থেকে খোলা থাকবে পর্যটন কেন্দ্রসহ সব বিনোদন কেন্দ্র। এ ছাড়া সড়কে অর্ধেক যানবাহন চলার নিয়মও তুলে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে ১১ আগস্ট থেকে লকডাউন শিথিল করে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক থেকে শুরু করে গণপরিবহন, শপিং মল, দোকানপাট খুলে দেয়ার ঘোষণা দেয় সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে, ১০ তারিখ পর্যন্ত যে লকডাউন রয়েছে তা পরদিন ১১ আগস্ট থেকে শিথিল করা হবে।

ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়, ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি, বেসরকারি সব ধরনের অফিস ও ব্যাংক খোলা থাকবে।

শপিংমল, বাজার ও অন্যান্য দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। বাস, ট্রেন, লঞ্চসহ সব গণপরিবহন চলবে আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে। তবে সড়কপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যানবাহন মালিক ও শ্রমিকদের সাথে কথা বলে মোট পরিবহনের অর্ধেক চালু করা হবে।

অর্ধেক আসন খালি রেখে রাত ১০টা পর্যন্ত হোটেল রেস্তোরাঁগুলো খাবার পরিবেশন করতে পারবে। সব প্রকার শিল্প কারখানা চালু থাকবে। কিন্তু সব ক্ষেত্রে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

তবে ওই প্রজ্ঞাপনে জনসমাগম হয় এমন অনুষ্ঠান সম্পর্কে কিছু বলা ছিল না। নতুন প্রজ্ঞাপনে এ বিষয়ে নির্দেশনার দেয়ার পাশাপাশি গণপরিবহন চলাচলে সীমিত পরিসরের নির্দেশনাটি তুলে নেয়া হলো।

বাংলাদেশে করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণরোধে জুলাই মাসের এক তারিখ থেকে দুই দফায় ১৪ জুলাই পর্যন্ত লকডাউন দেয়া হয়। ঈদ উদযাপনের জন্য ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করা হয়। এর আট দিন বিরতির পর আবারো ১৪ দিনের লকডাউন দেয়া হয়। তা আরো পাঁচ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়। এরমধ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার প্রায় অপরিবর্তিত থাকার মধ্যে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত জানায় সরকার।

বুধবার পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জন। এর মধ্যে বুধবার আক্রান্ত হয়েছে ১০ হাজারের অধিক। একইভাবে দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৩৯৮ জনে। এর মধ্যে বুধবার এক দিনেই মৃত্যু হয়েছে ২৩৭ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত