আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়ার বিষয়টি অবাস্তব: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়ার বিষয়টি অবাস্তব: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানের তালেবান হামলা নিয়ে সরকার উদ্বিগ্ন নয়, ঐ হামলার জেরে বাংলাদেশে জঙ্গি উত্থানের কোনো আশঙ্কা নেই বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশের গোয়েন্দা বাহিনী কঠোর নজরদারি করছে বলেন জানান তিনি।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মাদক ও নিরাপত্তা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, তালেবানের দখলে থাকা আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়ার বিষয়টি অমূলক, এটা বাস্তবসম্মত নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী মনে মতে, আফগানিস্তান বাংলাদেশ থেকে এক হাজার কিলোমিটার দূরে, আর সে দেশের সাথে বিমান চলাচলসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। সুতরাং সেখানে বাংলাদেশ থেকে কারও যাওয়ার সুযোগ নেই।

অনেক বাংলাদেশি সেখানে গেছেন বলে আলোচনায় আসছে- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এগুলো অমূলক, এটা আমার মনে হয় যারা বলছেন, যারা সন্দেহ করছেন তাদের সন্দেহটা সঠিক নয়। এটা যেতে হলে সবকিছু এখন বন্ধ। যেখানে আমাদের এয়ার সার্ভিস বন্ধ, যেখানে আমাদের কোনো যাতায়াতের বাহন নেই, তাহলে কি হেঁটে হেঁটে গেছেন। আমার সেখানেই প্রশ্ন যে যারা বলছেন তারা হয়তো চিন্তা না করেই বাস্তবতার কথা না ভেবেই বলেছেন।

আফগান শরণার্থীদের আশ্রয় দেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, আমরা তো এমনই রোহিঙ্গা শরণার্থী, পাকিস্তান শরণার্থী নিয়ে আছি। কাজেই আফগান শরণার্থী আমাদের কাছে কোনো প্রসঙ্গ নয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত