আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘পরিস্থিতি বুঝে’ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘পরিস্থিতি বুঝে’ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যমান কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে শিগগির দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া শিক্ষক, কর্মচারী ও বয়স অনুযায়ী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সচিব বলেন, আজ রাজধানীর সচিবদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।

আজকের বৈঠকে একজন ছাড়া সব সচিব অংশ নিয়েছেন বলেও জানান ড. খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, এদের মধ্যে ১৭ জন সচিব বক্তব্য ও মতামত তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী ১৩টি বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

‘করোনাভাইরাসের টিকা নিয়ে আশ্বস্ত করে স্বাস্থ্য সচিব বৈঠকে জানিয়েছেন, মোট ২১ কোটি ভ্যাকসিন পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। করোনার একটা কমফোরটেবল (সুবিধাজনক) চিত্র আসলে যাতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয় সে ব্যাপারে শিক্ষাসচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে ১৮ বছরের উপরে সব শিক্ষার্থীকে যাতে টিকা দেওয়া হয়’, যোগ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।

ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের অন্যান্য এজেন্ডা তুলে ধরে বলেন, ‘দেশে খাদ্য নিরাপত্তা যাতে ব্যহত না হয় এবং দেশের চাহিদা অনুযায়ী যাতে খাদ্যের ঘাটতি না হয় সে ব্যাপারে খাদ্য এবং কৃষিসচিবকে একত্রে কাজ করার জন্য প্রধানমন্ত্রী নিদের্শনা দিয়েছেন। প্রয়োজনে বিদেশে থেকে আমদানি করে হলেও খাদ্যের সরবরাহ ঠিক রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।’

বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী সব প্রকল্প গ্রহণের নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা বাংলাদেশকে মর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে কাজ করছি। এ দেশকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আমরা এরই মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছি। আমাদের আরও অনেক দূর যেতে হবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ব।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের পরিপ্রেক্ষিত পরিকল্পনা বা ডেলটা প্ল্যান—সেগুলো মাথায় রেখে গৃহীত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন যেন যথাযথভাবে হয়। কেননা, আমাদের একটাই লক্ষ্য—তৃণমূল পর্যায়ের মানুষগুলো যেন উন্নত জীবন পায়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের তো একটাই লক্ষ্য—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন এবং বাংলাদেশকে তিনি উন্নত সমৃদ্ধ করতে চেয়েছিলেন। আমরা সে লক্ষ্য পূরণে কাজ করছি। আমরা যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার ১০১তম জন্মবার্ষিকী উদযাপন করছি, ঠিক সে সময়ে এই সভাটি অনুষ্ঠিত হচ্ছে।’

শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ১৫ আগস্টের সব শহীদ এবং মুক্তিযুদ্ধের সব বীর শহীদ এবং সম্ভ্রমহারা মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কোনোভাবে ব্যর্থ না হয়। বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব উন্নত সমৃদ্ধশালী দেশের পথে।’

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত