আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

দেশে ফিরেছে ভারতে জরুরি অবতরণকারী বিমানের যাত্রীরা

দেশে ফিরেছে ভারতে জরুরি অবতরণকারী বিমানের যাত্রীরা

অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছে ভারতে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীরা। শনিবার প্রথম প্রহরে রাত ১২টা ৫১ মিনিটে বিমানের ফ্লাইটে আটকে পড়া যাত্রীরা দেশে ফেরে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এনটিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমানের মাস্কাট থেকে ঢাকাগামী ফ্লাইটের ভারতের নাগপুরে জরুরি অবতরণের ফলে আটকে পড়া যাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ভারতীয় সময় ১০টা ২৫ মিনিটে উড্ডয়ন করে।

মাঝ আকাশে পাইলট হৃদরোগে আক্রান্ত হওয়ায় ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট শুক্রবার ভারতের মহারাষ্ট্র প্রদেশের নাগপুরে জরুরি অবতরণ করে। বোয়িং ৭৩৭-৮ বিমানটি মাস্কাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল।

বিমান পরিবহণের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ভারতের ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের কাছাকাছি থাকাকালীন বিমানটির কো-পাইলট জরুরি অবতরণের জন্য কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন।

পরবর্তী সময়ে কলকাতা এটিসি কো-পাইলটকে কাছের বিমানবন্দরে অবতরণ করতে বললে স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে যাত্রীবাহী বিমানটি নাগপুর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

অবতরণের পর পাইলট নওশাদ আতাউল কাইয়ুমকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করা হয়।

এর আগে ২০১৬ সালের ২২ ডিসেম্বর পাইলট আতাউল কাইয়ুমের বিচক্ষণতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের দেড় শতাধিক আরোহী। বিমানের চাকা ক্ষতিগ্রস্ত হলেও তিনি নিরাপদে ঢাকায় জরুরি অবতরণ করাতে সক্ষম হন। এজন্য তিনি বৈমানিকদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (আইএফএএলপিএ) প্রশংসাপত্রও পান।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত