আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

২১ আগস্ট গ্রেনেড হামলা: ফাঁসির আসামির কারাগারে মৃত্যু

২১ আগস্ট গ্রেনেড হামলা: ফাঁসির আসামির কারাগারে মৃত্যু

২১ আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে বন্দি অবস্থায়।

তার নাম মাওলানা আব্দুর রউফ ওরফে মুফতি আব্দুর রউফ ওরফে আব্দুর রাজ্জাক। তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। হঠাৎ অসুস্থ হলে তাকে নেয়া হয় হাসপাতালে।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়।

মাওলানা রউফ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজিবি) নেতা ছিলেন। ৬০ বছর বয়সী রউফের বাড়ি মাদারীপুরের রাজৈর থানার মজুমদারকান্দী গ্রামে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল নিউজবাংলাকে জানান, রউফ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে কারা হাসপাতালে নেয়া হয়।

সেখান থেকে রউফকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রউফ দুটি মামলায় মৃত্যুদণ্ড পেয়েছিলেন। এর একটি ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় এবং অপরটি ২০০১ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশস্থলের পাশে বোমা পুঁতে রাখার ঘটনায়।

উচ্চ আদালতে প্রাণদণ্ড অনুমোদনের অপেক্ষায় ছিল।

ঢাকার মতিঝিল থানার দুটি, রমনা থানার একটি ও ফরিদপুরের কোতোয়ালি থানার বিস্ফোরক দ্রব্যাদি মামলার প্রতিটিতে ৩০ বছর করে সশ্রম কারাদণ্ড হয় রউফের।

২০১৬ সালের ২ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগার থেকে রউফকে কাশিমপুর কারাগার-২-এ স্থানান্তর করা হয়।

গাজীপুর মেট্রো সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালটির মর্গে পাঠানো হয়েছে।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত