আপডেট :

        লস এঞ্জেলেস উপকূলে ৫ মাত্রার ভূমিকম্পের পর ৮৩টি পরাঘাত, বাড়ছে উদ্বেগ

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

আবারও ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি

আবারও ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কর্মপন্থা নির্ধারণ করতে আবারও ধারাবাহিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দ্বিতীয় দফায় দলের নির্বাহী কমিটির সদস্য ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান।  

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, শনিবার রাতের এ বৈঠকে গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত তিন দিনের ধারাবাহিক বৈঠকে অংশ নেওয়া নেতাদের মতামতগুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এই নেতা আরও বলেন, আগের বৈঠকের ধারাবাহিকতা আগামী মঙ্গলবার (২১ সেপ্টেম্বর), বুধবার ও বৃহস্পতিবার আবারও তিন দিনের ধারাবাহিক বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে। এই ক্ষেত্রে প্রথম দুই দিন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এবং তৃতীয় দিন বিএনপির সাংগঠনিক জেলার সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রথম দফার মতো এবারও বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতারা বৈঠকে অংশ নেবেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু নিয়ে রোববার (১৯ সেপ্টেম্বর ) বিকেলে সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

এর আগে গত ১৪ সেপ্টেম্বর প্রথম দিন দলের ভাইস চেয়ারম্যান এবং উপদেষ্টা পরিষদের সদস্য, ১৫ সেপ্টেম্বর নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলীর সদস্যদের নিয়ে বৈঠক করে বিএনপি। আর শেষদিন ১৬ সেপ্টেম্বর দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বৈঠক হয়।

বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, গত তিনটি ধারাবাহিক বৈঠকে ২৮৬ জন নেতা অংশ নেয়। এরমধ্যে ১১৮ জন নেতা তাদের মতামত দেন।

১৫ সেপ্টেম্বর প্রথম দফার ধারাবাহিক বৈঠকের দ্বিতীয় দিন শেষে মির্জা ফখরুল বলেছিলেন, দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকগুলো শেষ হলে বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবীদের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলের পর খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত ৫০২ সদস্যের বিএনপির নির্বাহী কমিটি হয়। আর ৭৪ সদস্য বিশিষ্ট চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ গঠন হয়। ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় কমিটির নেতা মারা যান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার আগে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিল। তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম সিরিজ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত