আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘জনস্বাস্থ্য বিবেচনায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে ই—সিগারেট নিষিদ্ধ করতে হবে’

‘জনস্বাস্থ্য বিবেচনায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে ই—সিগারেট নিষিদ্ধ করতে হবে’

তরুণ—তরুণীদের অনেকে স্টাইলের কারণে ই—সিগারেট গ্রহণ করেন। অনেকে মনে করেন যে, ই—সিগারেট তাদের প্রচলিত সিগারেট ছাড়তে সাহায্য করতে পারে। আবার ই—সিগারেটকে প্রচলিত সিগারেটের তুলনায় স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর বলেও কেউ কেউ মনে করেন। এ বিষয়গুলোই উঠে এসেছে ঢাকার দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পরিচালিত ই—সিগারেট ব্যবহার বিষয়ক গবেষণার ফলাফলে। ক্যাম্পেইন ফর ট্যোবাকো ফ্রি কিডসের কারিগরি সহায়তায় ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক পরিচালিত এই গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ৪ অক্টোবর বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. আবদুল আজিজ, মাননীয় এমপি ও সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি ছিলেন মো. মোস্তাফিজুর রহমান, লিড পলিসি এডভাইজার, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস ও অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী, প্রতিষ্ঠাতা, মানস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পরিচালিত ই—সিগারেট ব্যবহার বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপনা করেন ডা. মোহাম্মদ হায়াতুন নবী, সিনিয়র লেকচারার, পাবলিক হেল্থ বিভাগ, নর্থ সাউথ বিশ^বিদ্যালয়।


গবেষণা জরিপে দেখা যায়, প্রথমে ই—সিগারেট সেবনের সময়, বেশিরভাগ অংশগ্রহণকারীরা নিশ্চিত ছিলেন না যে এতে নিকোটিন আছে কি না। জরিপে জানা যায় যে, অংশগ্রহণকারীরা ই—সিগারেটের সম্ভাব্য স্বাস্থ্যের ক্ষতি সম্পর্কে সচেতন ছিলেন না। তাদের অধিকাংশই বিশ্বাস করতেন যে, ই—সিগারেট সম্পর্কে পর্যাপ্ত বৈজ্ঞানিক গবেষণা ছিল না যে এটি স্বাস্থ্যের ক্ষতি করে। অংশগ্রহণকারীদের নিকোটিন সম্পর্কে মিশ্র জ্ঞান ছিল। তারা ই—সিগারেট এবং প্রচলিত সিগারেটের মধ্যে নিকোটিনের পার্থক্য সম্পর্কে নিশ্চিত ছিল না। আবার তাদের কেউ কেউ মনে করতেন যে ই—সিগারেটে প্রচলিত সিগারেটের তুলনায় নিকোটিন কম থাকে।


গবেষণা জরিপে আরো দেখা যায়, শিক্ষার্থীরা প্রথমে সামাজিক মিডিয়া, বড় ভাইবোন, বন্ধু, পরিবারের অন্যান্য সদস্য, সিনেমা, শপিং মল বা উপহারের দোকান থেকে ই—সিগারেট সম্পর্কে শুনেছে। বেশিরভাগ অংশগ্রহণকারীরা ই—সিগারেটের বিজ্ঞাপনগুলি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখেছেন। বেশিরভাগ শিক্ষার্থী বন্ধুদের সাথে তাদের প্রথম ই—সিগারেট চেষ্টা  (সেবন) করেছিল।


গবেষণায় সুপারিশ করা হয় যে, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে ই—সিগারেটসহ সকল ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট উৎপাদন, আমদানি—রপ্তানি, প্রচারণা—বিজ্ঞাপণ, বিপণন ও সেবন নিষিদ্ধকরণে পদক্ষেপ গ্রহণ করা। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটি কঠোর করা।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী বলেন, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ডসহ প্রায় ৫০টি দেশ ই—সিগারেট উৎপাদন, আমদানি বা রপ্তানি, পরিবহন, বিক্রি, বাজারজাতকরণ, মজুদ এবং এ সংক্রান্ত সবধরণের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে। বাংলাদেশেও দিন দিন ই—সিগারেটের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। একারণে এখনই সময় জনস্বাস্থ্য বিবেচনায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে ই—সিগারেট নিষিদ্ধ করা।


প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক ডা. আবদুল আজিজ বলেন, তামাকজাত দ্রব্য ব্যবহার স্বাস্থ্য, জাতীয় অর্থনীতি ও পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। কার্যকর তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাদেশ সরকার তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন, আইন বাস্তবায়নসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে ই—সিগারেট নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণের পাশাপাশি এটি কার্যকর করার জন্যও সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখতে হবে।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত