আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিশ্বের দুর্বল পাসপোর্টের তালিকায় নবম বাংলাদেশ

বিশ্বের দুর্বল পাসপোর্টের তালিকায় নবম বাংলাদেশ

বিশ্বের শক্তিশালী ১১৬ পাসপোর্টের তালিকায় ১০৮তম অবস্থানে জায়গা পেয়েছে বাংলাদেশের পাসপোর্ট। তালিকায় ১১৩তম স্থানে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ভারত আছে ৯০তম স্থানে।

গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্বে পাসপোর্টের মান নির্ধারণকারী সূচক হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২১ প্রকাশিত হয়। কোন দেশের পাসপোর্টে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়— এর ওপর ভিত্তি করে এ সূচকটিতে উঠে এসেছে বাংলাদেশের অবস্থান।

প্রকাশিত সূচকে বলা হয়, ভিসা ছাড়া বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ২২৭টি দেশের ভেতর কেবল ৪০টি দেশ ভ্রমণ করা সম্ভব। এরমধ্যে আফ্রিকার ১৫টি দেশ, ওশেনিয়ার (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যতীত) ৫টি দেশ, এশিয়া মহাদেশের ৬টি দেশ এবং দক্ষিণ আমেরিকার একটি দেশে যাওয়া যায়।

তবে ইউরোপের কোনো দেশেই আগে থেকে ভিসা না করে যেতে পারবে না বাংলাদেশি পাসপোর্টধারীরা।

অন্যদিকে, দক্ষিণ এশিয়ার ভেতর সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ। ৬৬তম শক্তিশালী অবস্থানে থাকা দেশটি ভিসা ছাড়াই ৮৭টি দেশ ভ্রমণের সুবিধা পায়। এরপর রয়েছে যথাক্রমে প্রতিবেশী দেশ ভারত ৯০ তম, ভুটান ৯৬ তম, শ্রীলংকা ১০৭তম অবস্থানে রয়েছে। এছাড়া নেপাল ও পাকিস্তানও ১১০ ও ১১৩ তম স্থানে অবস্থান করছে।

শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে এশিয়ার দুইদেশ জাপান ও সিঙ্গাপুর। এ দুই দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারবেন বিশ্বের ১৯২টি দেশে। জার্মানির সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়া। দেশ দুটির পাসপোর্টধারীরা ১৯০টি দেশে বিনা ভিসায় যাতায়াত করতে পারে।

অন্যদিকে, যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত