আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যে তথ্য মিলেছে আনুশকার ডিএনএ টেস্টে

যে তথ্য মিলেছে আনুশকার ডিএনএ টেস্টে

রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রী আনুশকা নূর আমিনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া তার শরীরে ‘ফরেন বডি’ ব্যবহারের আলামও পাওয়া গেছে। চাঞ্চল্যকর এসব তথ্যই পাওয়া গেছে ডিএনএ রিপোর্টে। পিবিআইয়ের তথ্য মতে, শিগগিরই দেয়া হবে এ মামলার চার্জশিট।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষ পুলিশ সুপার (এসএসপি) আহসান হাবিব পলাশ জানান, আনুশকা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে। খুব শিগগিরই এ মামলার চার্জশিট দেয়া হবে।

চলতি বছরের ১০ জানুয়ারি আদালতের দেয়া নির্দেশ অনুযায়ী আনুশকার ডিএনএ টেস্ট করা হয়। আনুশকার ডিএনএ রিপোর্ট নিয়ে কাজ করার সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ছিলেন ডা: সোহেল মাহমুদ। তিনি বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান।

ডা: সোহেল মাহমুদ বলেন, ডিএনএ প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এতে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এর পাশাপাশি ফরেন বডি ইনট্রোডাকশানও পাওয়া গেছে।

মামলার অভিযোগে বলা হয়, ৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে ওই শিক্ষার্থীর মা কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হন। এক ঘণ্টা পর তার বাবাও ব্যবসায়িক কাজে বাসা থেকে বের হন। এরপর দুপুর পৌনে ১২টার দিকে ওই শিক্ষার্থী তার মাকে ফোন করেন এবং কোচিং থেকে নোট আনার কথা বলে বাসা থেকে বের হন। দুপুর ১টা ১৮ মিনিটের দিকে দিহান ওই শিক্ষার্থীর মাকে ফোন করে জানান যে, তার মেয়ে দিহানের বাসায় এসেছে। হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়েছে। স্কুলছাত্রীর মা হাসপাতালে পৌঁছে কর্মচারীদের মাধ্যমে জানতে পারেন, আসামি নিজ বাসায় ডেকে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। প্রচুর রক্তক্ষরণের কারণে অচেতন হয়ে পড়লে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আসামি নিজেই তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত