আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ-জাতিসংঘ সমঝোতা স্মারক সই

রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ-জাতিসংঘ সমঝোতা স্মারক সই

ভাসান চরে রোহিঙ্গাদের মানবিক সহায়তার লক্ষ্যে একটি সাধারণ সুরক্ষা ও নীতি কাঠামো তৈরির জন্য বাংলাদেশ সরকার ও জাতিসংঘ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

শনিবার বাংলাদেশ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং রোহিঙ্গাদের নিয়ে কর্মরত জাতিসংঘের সংস্থাগুলোর পক্ষে ইউএনএইচসিআরের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

পরে ইউএনএইচসিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই সমঝোতা স্মারক রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসই ব্যবস্থায় মিয়ানমারে ফিরে যাওয়া পর্যন্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের উদারতা এবং সমর্থনের বহিঃপ্রকাশ।

এতে আরও বলা হয়, এই সমঝোতা স্মারক স্বাক্ষর জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৯ লাখ রোহিঙ্গার জন্য মানবিক কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রতি জাতিসংঘের অব্যাহত সমর্থনের অঙ্গীকারেরও পূনর্নিশ্চয়তা।

ভাসান চর সংক্রান্ত এই চুক্তির মাধ্যমে দ্বীপে বসবাসকারী রোহিঙ্গাদের ক্রমবর্ধমান সংখ্যার সুবিধার্থে সেবা ও কার্যক্রমের ক্ষেত্রে সরকার ও জাতিসংঘের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার অনুমোদন দেওয়া হল।

সমঝোতা স্মারকটি শিক্ষা, দক্ষতা-প্রশিক্ষণ, জীবিকা এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সুরক্ষা দেয়, যা শরণার্থীদের দ্বীপটিতে শালীন জীবনযাপনে সহায়তা করবে এবং ভবিষ্যতে মিয়ানমারে টেকসই প্রত্যাবর্তনের জন্য তাদের আরও ভালোভাবে প্রস্তুত করবে।

দ্বীপটিতে বাংলাদেশি এসজিওর মাধ্যমে মানবিক সহায়তার পাশাপাশি জাতিসংঘের মানবিক সহযোগিতা পরিপূরক ভিত্তি তৈরি করবে। এমওইউ স্বাক্ষরের আগে কক্সবাজারে রোহিঙ্গা কমিউনিটি এবং দ্বীপটিতে বসবাসকারী রোহিঙ্গাদের সঙ্গে জাতিসংঘ আলোচনা করেছে। এরমধ্যে রয়েছে তাদের চাহিদা ও মতামত ভালোভাবে বোঝার জন্য ২০২১ সালের মার্চে জাতিসংঘের ভাসান চর সফর।

ইউএনএইচসিআর বলেছে, এই আলোচনা দ্বীপে কাজ করা সরকারের সমকক্ষীয় ও এনজিওগুলোর সঙ্গে নিয়মিত চলতে থাকবে এবং ভাসান চরে যেকোনো মানবিক ও সুরক্ষার বিষয় ইউএনএইচসিআরকে অবহিত করবে।

ইউএনএইচসিআর বলেছে, জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে উদার মানবিক সহায়তার বাড়ানোর জন্য উৎসাহিত করবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত