আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে পুরোপুরি ব্যর্থ : সাখাওয়াত

বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে পুরোপুরি ব্যর্থ : সাখাওয়াত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ সোমবার দুপুরে সাভারের আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ে ‘ইঙ্গ-মার্কিন প্রচারণা এবং আফগানিস্তান প্রশ্নে তালিবান’ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে তিনি একথা বলেন।

সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, দেশে যেকোনো নির্বাচন সুষ্ঠুভাবে করার ক্ষমতা নির্বাচন কমিশনারের আছে। কিন্তু তারা ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। দেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার কারণে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগ্রহ হারিয়েছে।

বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচনগুলোর মানদণ্ড নিয়ে ভোটার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে হতাশা রয়েছে উল্লেখ করে সাবেক নির্বাচন কমিশনার বলেন, সার্চ কমিটি দিয়ে গঠিত কমিশনের ভূমিকা আশাব্যঞ্জক না হওয়ায় সংস্থাটির ওপর জনআস্থাও তলানিতে ঠেকেছে। নির্বাচন কর্মকর্তারা যে পরিমাণ ভোট পড়েছে বলে ঘোষণা দেন, তার সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার মিল না থাকায় ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই গোটা নির্বাচন ব্যবস্থাপনা আজ ভেঙে পড়ার উপক্রম।

গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে সেমিনার সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম, গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত