আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আইনজীবী আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ

আইনজীবী আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টার মন্ডলীর সদস্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য, বাংলাদেশ বার কাউন্সিল এর বার বার নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সাবেক সম্পাদক/সভাপতি গরীবের আইনজীবী খ্যাত সর্বজন শ্রদ্ধেয় জেষ্ঠ্য আইজীবী আবদুল বাসেত মজুমদার বুধবার সকাল আনুঃ সোয়া ৮টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে মেরুদন্ডের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন আবদুল বাসেত মজুমদার। গত ৩০ সেপ্টেম্বর তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (২৫ অক্টোবর) তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বুধবার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রথম জানাযা শেষে তাঁকে কুমিল্লায় নিয়ে যাওয়া হবে। কুমিল্লার নিজ বাড়িতে জানাজা শেষে সেখানেই তাঁকে দাফন করা হবে বলে তাঁর ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা জানিয়েছেন।

তাঁর মৃত্যুতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এডভোকেট শহীদুল ইসলাম টিটু, সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউল হক চৌধুরী বাবু ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৩৮সালের ১জানুয়ারি কুমিল্লার লাকসাম (বর্তমানে লালমাই) উপজেলার শানিচোঁ গ্রামে জন্ম গ্রহণ করেন আবদুল বাগেু মজুমদার। বাবা আব্দুল আজিজ মজুমদার, মা জোলেখা বিবি। স্থানীয় হরিচর হাইস্কুল থেকে ম্যাট্রিক (এসএসসি) এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ (এইচএসসি) ও বিএ পাস করেন তিনি। এরপর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও আইন বিষয়ে ডিগ্রি নেওয়ার পর তিনি আইন পেশায় যোগ দেন। ১৯৬৬ সালে ঢাকা হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। নির্ধারিত বেতন-ভাতাহীন কঠিন পথযুক্ত আইন পেশায় বিচার প্রার্থীদের পাশে দাঁড়ান একাধারের ৫০বছরের বেশি সময় ধরে। ছিলেন জুনিয়র আইনজীবীবান্ধব নেতা। তাঁর নেতৃত্বের প্রশংসা আদালত পাড়ার কমবেশি সবাই করেন। ভালো আইনজীবীর পাশাপাশি দক্ষ নেতৃত্বও ছিলো তাঁর মধ্যে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং সম্পাদকের দায়িত্ব পালন করেন প্রবীণ এই আইনজীবী।

শুধু আইনজীবীই নন, রাজনীতিতেও সম্পৃক্ত ছিলেন সমানতালে। মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক। দুস্থ আইনজীবীদের জন্য নিজের নামে ট্রাস্ট ফান্ড গঠন করেন। যেখান থেকে দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে এই ফান্ড থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। দীর্ঘ পেশাজীবনে ২০হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে আইনি সহায়তা দিয়েছেন তিনি। গরিবের আইনজীবী হিসেবে খ্যাত আবদুল বাসেত মজুমদার আইন পেশায় ৫৬বছর পার করেছেন। এদিকে বাংলাদেশের এই প্রবীণ জেষ্ঠ্য আইনজীবীর মৃত্যুতে আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত