আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট চলাচল শুরু

ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট চলাচল শুরু

চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা থেকে সিঙ্গাপুরে যাত্রী পরিবহন শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে ফ্লাইট শুরু হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বুধবার (২৭ অক্টোবর) বিমানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে ১২ নভেম্বর পর্যন্ত সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং ১৩ নভেম্বর থেকে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঢাকা থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে এবং সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

এদিকে প্রায় দেড় বছর পর ঢাকা থেকে সিঙ্গাপুর রুটে শিডিউল ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে সপ্তাহে পাঁচ দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

সিঙ্গাপুর এয়ারলাইনসের ওয়েবসাইটে বলা হয়েছে, সপ্তাহে রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এ রুটে ফ্লাইট চলবে। রবিবার, সোমবার ও শুক্রবারের ফ্লাইটগুলো ঢাকা থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে। পরদিন ভোরে স্থানীয় সময় ৪টা ৫০ মিনিটে সিঙ্গাপুর পৌঁছাবে ফ্লাইটটি। এছাড়া মঙ্গলবার ও বৃহস্পতিবারের ফ্লাইটটি বাংলাদেশ সময় দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা ছাড়বে এবং বিকাল ৫টা ২৫ মিনিটে সিঙ্গাপুর পৌঁছাবে।

তবে বাংলাদেশিদের সিঙ্গাপুরে প্রবেশের আগে টিকার পূর্ণ ডোজ নিতে হবে। পাশাপাশি ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে করোনা ভাইরাস শনাক্তের আরটি-পিসিআর টেস্ট করে নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। এছাড়া দেশটিতে পৌঁছানোর পর সরকারি স্থাপনায় ১০ দিনের হোম কোয়ারেন্টাইন পালন করতে হবে।

করোনা ভাইরাসের কারণে গত ৪ মে থেকে বাংলাদেশিদের জন্য সীমান্ত বন্ধ রেখেছিল সিঙ্গাপুর। তবে সিঙ্গাপুর থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারতেন। ২৬ অক্টোবর থেকে সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত