আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বিজয়ের ৫০ উদযাপনে ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ

বিজয়ের ৫০ উদযাপনে ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ

আগামী ১৬ ডিসেম্বর বিজয়ের ৫০ বছর উদযাপন করবে বাংলাদেশ। সেই উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এখনো আমন্ত্রণ গ্রহণের ব্যাপারে জবাব দেয়নি নয়াদিল্লি। সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দুর্গাপূজার সময় বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ভারতের সঙ্গে ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা প্রভাব পড়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এর মাঝেই রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে আমন্ত্রণ জানিয়েছে শেখ হাসিনা সরকার।

ঢাকা বিশ্বাস করে, ভারতীয় রাষ্ট্রপতির বাংলাদেশ সফর উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে পরবর্তী লেভেলে নিয়ে যাবে। এর আগে গত মার্চে ঢাকা সফর করে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চলতি সপ্তাহের শুরুতে বৈঠকে বসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। সেখানেই জনাব রামনাথ কোভিন্দের সফর নিয়ে আলোচনা করা হয়েছে।

সূত্র দ্য প্রিন্টকে জানিয়েছে, ভারত এখনো সফর নিশ্চিত করেনি। তবে শিগগিরই সাড়া দেবে বলে আশা করা হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত