আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বাংলাদেশে নিত্যপণ্যের দাম একবার বাড়লে আর কমে না : মির্জা আব্বাস

বাংলাদেশে নিত্যপণ্যের দাম একবার বাড়লে আর কমে না : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নিত্যপণ্যের দাম একবার বাড়বে আবার কমবে, এটাই নিয়ম। বাংলাদেশে বাড়ে কিন্তু আর কমে না। লাফিয়ে লাফিয়ে বাড়ে। কারণ, সিন্ডিকেট করে তারা (আওয়ামী লীগ) টাকা নিয়ে বিদেশে পাচার করে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়বাদী যুবদল আয়োজিত দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেছেন, অত্যাচার অনাচার করে ক্ষমতায় বেশি দিন টেকা যাবে না। সুতরাং আপনিও ক্ষমতায় থাকতে পারবে না। যত পেটান, যত মারেন, আমাদের কর্মীদের ক্ষমতা বাড়বে।

পুলিশদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সরকারি বেতনভুক্ত কর্মচারী, আওয়ামী লীগের না। আপনাদের ঘরেও সন্তান আছে, যাদের গায়ে হাত তুলেন ভেবে দেখুন আপনার সন্তানের গায়ে কেউ হাত তুললে কেমন লাগবে। আমাদের টাকায় গুলি কিনে, আমাদেরই মারছেন। কিন্তু এক সময় আসবে এই সরকারের পতন ঘটবে। তখন এই সরকারের একজনও মাঠে নামার সাহস পাবে না।

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান নাকি লন্ডনে বসে এই সব মামলা হামলা পরিচালনা করছে। তিনি যদি লন্ডন থেকে এসব পরিচালনা করতে পারে তাহলে দেশে এলে কি করবেন। সুতরাং কথা বলার সময় বুঝে শুনে কথা বলবেন। আমরাও কিন্তু মুখে কুলুপ এঁটে বসে থাকি না।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়া বিদেশ যাওয়ার ভিসা পাচ্ছে না। অথচ কয়েকদিন আগে আমাদের দেশের একজন বিশেষ লোক ট্রিটমেন্ট করে দেশে এলেন। দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, তার ভিসা হয় না। কারণ তিনি এদেশে গণতন্ত্র দিয়েছিলেন, দেশের গণমানুষের স্বাধীনতা দিয়েছিলেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় তিনবার পূজা আর রোজা এক সাথে হয়েছে। সে সময় খালেদা জিয়া সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখেছিলেন। তখন কোনো সাম্প্রদায়িক হামলা হয়নি। এই সরকার উসকানি দিয়ে সাম্প্রতিক দাঙা লাগিয়ে তারা প্রমান করতে চাচ্ছেন তিনি অসাম্প্রদিক। এটা প্রমাণ করে তারা ক্ষমতা থাকতে চাচ্ছে। এটা আমরা হতে দেবো না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত