আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। আজ রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা সকাল সাড়ে ১১টায় শেষ হয়। আগে এই পরীক্ষা হতো তিন ঘণ্টার। এ বছর পরীক্ষার সময় ও নম্বর কমানো হয়েছে। পরীক্ষা হচ্ছে ৫০ নম্বরের। এদিকে প্রত্যেকটি কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন অভিভাবকরা।

এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ২২ লাখের বেশি শিক্ষার্থী। সারা দেশে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৬৭৯টি। গত বছরের থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী বেড়েছে এক ৭৯ হাজার ৩৩৪ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া হিসেব অনুযায়ী, চলতি বছর তিন হাজার ৬৭৯টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে। ৯টি সাধারণ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১৭ হাজার ৬৭৬টি স্কুলের ১৮ লাখ ৯৯৮ জন শিক্ষার্থী। অন্য দিকে ৯ হাজার ১১০টি মাদরাসার তিন লাখ এক হাজার ৮৮৭ জন পরীক্ষার্থী ৭১০টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবে দুই হাজার ৩৪৯টি কারিগরি প্রতিষ্ঠানের এক লাখ ২৪ হাজার ২২৮ জন।

এ দিকে সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে শিক্ষা প্রশাসন। নকলমুক্তভাবে পরীক্ষা আয়োজন করতে এক সপ্তাহ আগে থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

করোনা মহামারী পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর শুরু হতে যাওয়া এসএসসির পরীক্ষায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নজর দিয়ে এবার বাড়তি প্রস্তুতি নিয়েছে কেন্দ্রগুলো। একই সাথে শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্টদের জন্য পরীক্ষা শুরুর আগে ও চলাকালে করণীয় নিয়ে বেশ কিছু নির্দেশনাও দেয়া হয়েছে। গতকাল শনিবার ঢাকার বেশকিছু কেন্দ্রের দায়িত্বশীলরা বলছেন, পরীক্ষার সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। স্বাস্থ্যবিধি মেনে প্রতি বেঞ্চে দুজন করে বসানো হবে পরীক্ষা কেন্দ্রে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত