আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নাজিয়া আন্দালিব প্রিমা’র শিল্প প্রদর্শনী 'দ্য মিস-ট্রেইস (ভুল -দাগ) এর উদ্বোধন

নাজিয়া আন্দালিব প্রিমা’র শিল্প প্রদর্শনী 'দ্য মিস-ট্রেইস (ভুল -দাগ) এর উদ্বোধন

দেশের সবচেয়ে প্রগতিশীল, প্রথিতযশা, এবং বিশিষ্ট দৃশ্য শিল্পী নাজিয়া আন্দালিব প্রিমা (চেয়ার, প্রেমা আর্টে ফাউন্ডেশন; প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম; প্রেসিডেন্ট, উইমেন ইন লিডারশিপ; পরিচালক, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম) তাঁর একটি কন্সেপচুয়াল শিল্প প্রদর্শনী 'দ্য মিস-ট্রেইস (ভুল -দাগ)’ আজ রাজধানীতে উদ্বোধিত হয়েছে। এই প্রদর্শনীতে শত শত শিল্পপ্রেমিক এবং শিল্পানুরাগি অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানটি ১৯ই নভেম্বর ২০২১

তারিখে অনুষ্ঠিত হয়েছে ঢাকা গ্যালারিতে – যারা এই প্রদর্শনীর গর্বিত আয়োজক ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ছিলেন জনাব আসাদুজ্জামান নূর, এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী, অধ্যাপক মোহাম্মদ ইউনুস; মিসেস সারা যাকের, থিয়েটার অভিনেতা/পরিচালক; জনাব আলী রেজা ইফতেখার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং মোস্তফা খালিদ পলাশ, প্রতিষ্ঠাতা, ঢাকা গ্যালারী।

মিস-ট্রেইস (ভুল-দাগ), একটি অনন্য প্রদর্শনী যা শিল্পীর পরিচয় এবং তার অবিভক্ত চিন্তাধারনার প্রতিফলন। প্রিমা – একজন শিল্পানুরাগি এবং উদ্ভাবনী গুণসম্পন্ন শিল্পী যিনি বিগত ২৫ বছর ধরে শিল্প নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে আসছেন। অসামান্য চিন্তাধারা এবং সৃজনশীলতার মাধ্যমে, তিনি ভিজ্যুয়াল এক্সপ্রেশন এবং উদ্ভাসনের মধ্যে সফল সংযোগ স্থাপন করতে পেরেছেন। তিনি একজন ভিন্নধর্মী শিল্পী যার অনুশীলনের প্রক্রিয়াও শিল্প ও শিল্পের অন্তর্নিহিত অর্থের প্রতি উপাসনা । এই প্রদর্শনীটিতে ৫০ টিরও বেশি শিল্পকর্মের প্রতিনিধিত্ব করবে যা প্রিমা একজন একাকী নারী হিসাবে তাঁর অপরিসীম যাত্রার বর্ণনা দিয়ে তৈরি করেছেন। তিনি বাংলাদেশের শিল্প জগতের একজন বিদ্রোহী শিল্পী এবং একজন স্বাধীন নারীর স্বাক্ষর।

১৯ই নভেম্বর ২০২১ তারিখে মিস-ট্রেইস (ভুল-দাগ) এর উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সাথে এই প্রতিভাবান শিল্পীর জন্মদিনও। প্রদর্শনীটি ২০শে নভেম্বর ২০২১ থেকে ৩রা ডিসেম্বর ২০২১ থেকে প্রতিদিন দুপুর ০৩:৩০ থেকে রাত ০৮:০০ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

নাজিয়া আন্দালিব প্রিমা, বাংলাদেশের একজন প্রগতিশীল ও সৃজনশীল শিল্পীদের মধ্যে একজন, তিনি একই সাথে একজন উদ্যোক্তা এবং একজন সক্রিয় সৃজনশীল কর্মী। তাঁর মননশিল ও অতুলনীয় কাজ ক্রমাগত বাংলাদেশি নারীদের প্রথাগত চিন্তাধারাকে ভাবাতে বাধ্য করে। ২০১৯ সালে ৫৮তম ভেনিস বিয়েনেলে বাংলাদেশ জাতীয় প্যাভিলিয়নে প্রিমার কাজ উপস্থাপন করা হয়েছে। তাঁর কাজগুলি এশিয়ান আর্ট বিয়েনাল, ফুকুওকা মিউজিয়াম রেসিডেন্সি, তাসখন্দ বিয়েনাল, ইস্তানবুল বিয়েনাল, ভেনিস ইন্টারন্যাশনাল আর্ট এক্সপো (২০১০, ২০১২), ক্যানস ২০১২-এ প্রদর্শিত হয়েছে। কাজগুলো আরও প্রদর্শিত হয়েছে বিশ্বের বেশ কিছু মর্যাদাপূর্ণ আর্ট ফেস্টিভালগুলোতে (আর্ট বাসেল মায়ামি, টুয়ুপ আর্ট ফেয়ার/ইস্তানবুল, দুবাই আর্ট ফেস্টিভ্যাল, ঢাকা আর্ট সামিট, দিল্লি ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল), গ্যালারি এবং জাদুঘরে। তাঁর কিউরেটরিয়াল প্রকল্পের মধ্যে রয়েছে বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক প্রদর্শনী (বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স)। নিজস্ব সৃজনশীল প্রক্রিয়ায় তিনি তাঁর পরীক্ষামূলক কৌশলগুলির মাধ্যমে, শুধুমাত্র শিল্পে নয়, মধ্যস্থতার সাথে বিভিন্ন মিডিয়ার সমস্ত বিন্দুকে সাফল্যের সাথে সংযুক্ত করেছেন। তিনি ক্রমাগত শেখার মাধ্যমে এবং নিজেকে চ্যালেঞ্জ করার মাধ্যমে একজন ব্যতিক্রমী শিল্পীতে পরিণত হয়েছেন। প্রিমা এমন একটি নাম যা তার নিজস্বতার মাধ্যমে সত্যিই অনন্য।

এলএবাংলাটাইমস/এনএইচ

 

শেয়ার করুন

পাঠকের মতামত