আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ডা. মুরাদের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে মিছিল, ক্ষোভ

ডা. মুরাদের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে মিছিল, ক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুতা মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেন তাঁরা।

গতকাল সোমবার রাতে প্রতিবাদ মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এ সময় তাঁরা ‘মুরাদের চামড়া, তুলে নেব আমরা’, ‘মুরাদের দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবসহ সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাবি শাখার অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে ডা. মুরাদ কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, বাংলাদেশের সব নারীদের জন্য অপমানজনক। কুরুচিপূর্ণ, পার্ভার্ট, বিকৃত মস্তিষ্কের মানুষকে প্রতিমন্ত্রীর পদ থেকে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘প্রতিমন্ত্রী মুরাদকে অনেকে বলে থাকেন উন্মাদ, অনেকে বলে থাকেন পাগল। কিন্তু তিনি পাগল বা উন্মাদ নন, তিনি হচ্ছেন যাতে মাতাল তালে ঠিক।’

ধর্ম, নারীসহ বিভিন্ন ইস্যুতে ডা. মুরাদ হাসানের কুরুচিকর বক্তব্যের নিন্দা জানান ছাত্র অধিকার পরিষদের এই নেতা। এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই লাগামহীন বলদকে শাস্তির আওতায় নিয়ে আসুন। আপনি যদি শাস্তির আওতায় নিয়ে না আসেন, তাহলে আমরা ছাত্র সমাজের কাছে আহ্বান জানাব, আপনারা তাঁকে (মুরাদ হাসান) যেখানে পাবেন, সেখানে গণধোলাই দেবেন, জুতাপেটা করবেন।’

ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘মুরাদকে অপসারণ করলে হবে না। তিনি যে মন্তব্য করেছেন, তা শাস্তিযোগ্য অপরাধ।  সুতরাং, অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।’

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত