মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া
দুই ছেলেসহ করোনায় আক্রান্ত জুনায়েদ আহমেদ পলক
দুই ছেলেসহ করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এক পোস্টে নিজেদের করোনায় আক্রান্তের খবর জানান আইসিটি প্রতিমন্ত্রী।
ফেসবুক পোস্টে পলক লেখেন, ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজিটিভ এসেছে। আমার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। সকলেই স্বাস্থ্য বিধি মেনে চলুন। টিকা গ্রহণ করুন।
মহান আল্লাহ্ আমাদের সকলকে নিরাপদে রাখুন। আমিন।’
এলএবাংলাটাইমস/এলআরটি/বি
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
News Desk
শেয়ার করুন